Author: TMTV Desk

আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাজিবকে তার বাড়ি থেকে এবং সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন: ১. রাজিব আলী (২৯), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম- পশ্চিম ভাটপাড়া, থানা- চারঘাট। ২. সম্পা আক্তার বর্ষা (২২), স্বামী মামুন হোসেন আলম, গ্রাম- কান্দ্রা, থানা- পুঠিয়া। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাজিবের সঙ্গে সম্পার…

Read More

চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌‌‌স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং ‌শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিসকে এই সম্মাননা দেওয়া হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর এর পুরস্কার স্বরূপ তাদের নোবেলে ভূষিত করা হয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত এবং সাধারণত ক্ষুদ্রাতীত কণার আচরণগুলো কীভাবে আমাদের পরিচিত বড় আকারের মানব-সৃষ্ট বস্তু বা অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে…

Read More

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এমন জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। তার সুইংয়ে লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের ব্যাটাররা। জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও পুরস্কারও জেতেন এই টাইগ্রেস পেসার। ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি, নাহিদা, মারুফারা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে মারুফার সুইং নিয়ে চিন্তিত ইংলিশ শিবির। গতকাল অনুশীলনেও ইংলিশ ব্যাটাররা মারুফার…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতের বিএনপি হবে গণতন্ত্রের শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক দল। মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য—জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। অতীতের ভালো কাজগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়তে চাই। তারেক রহমান আরও বলেন, আমরা গর্ব করি যে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা—এই দুটো ক্ষেত্রই বিএনপির শাসনামলেই শুরু হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। এমনকি সেই সময় বাংলাদেশ বিদেশে খাদ্য রপ্তানিও করেছিল। তিনি বলেন, যখন…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নিম্ন লিখিত অবস্থানগুলোতে থাকার জন্য অযোগ্য বিবেচিত হবেন। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না। স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না। প্রজাতন্ত্রের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে মিশরীয় শহর শার্ম আল শেখে পরোক্ষ বা অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, এই বৈঠকে মূলত সম্ভাব্য বন্দি বিনিময়ের জন্য ‘মাঠ পর্যায়ের পরিবেশ তৈরি’ করা নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। যাতে ইসরায়েলি সব জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিরা মুক্তি পেতে পারে। হামাস জানিয়েছে, তারা এই শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিকভাবে সম্মত হয়েছে। কিন্তু বেশ কিছু মূল বা গুরুত্বপূর্ণ দাবি যেমন নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যত সরকারের নিজেদের ভূমিকা নিয়ে তারা সাড়া দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, ‘সামনের দিনগুলোতে’ জিম্মিদের মুক্তির ঘোষণা দেওয়ার আশা করছেন।…

Read More

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা…

Read More

শেখ হাসিনা-জয়সহ ২৮ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন হলেও জারি হয়েছে মাত্র চারটি। আর দেশে ফেরানো গেছে একজনকে, জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তাসহ কারও বিরুদ্ধেই নোটিশ জারি করেনি ইন্টারপোল। সংস্থার নিজস্ব আইনি প্রক্রিয়া থাকায় আবেদন করলেই নোটিশ জারি হয় না, বলছেন কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানে গণহত্যাসহ নানা অপরাধের মামলায় পলাতক ২৮ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। গত এক বছরে তিন ধাপে এসব আবেদন করা হয়। এর মধ্যে শুধু পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, আরিফ সরকার, মহসিন মিয়া ও আওলাদ হোসেনের…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে ফেলেছি। রাজনীতিবিদদের সঙ্গেও পরে আলোচনা করছি। সভায় উপস্থিত সাবেক ইসি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোথায় কোথায় গ্যাপ থাকে, যেখান দিয়ে নির্বাচনে কারচুপি হয় সেটাও আমাদের জানাবেন, যেন ব্যবস্থা নিতে পারি। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়, সে অভিজ্ঞতা আপনাদের আছে, ম্যানিপুলেশন ঠেকানোর…

Read More

আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ   রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা মোঃ নীলতাব আলী, স্ত্রী মোছাঃ নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহাবাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান…

Read More