নিজেদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধে আলোচনায় বসেছিল আফগানিস্তান ও পাকিস্তান। এ নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে গত তিনদিন বৈঠক করেছে তারা। তবে আলোচনাটি ব্যর্থ হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ড এসে সন্ত্রাসীরা আত্মঘাতী বা যে কোনো হামলা চালায় তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এছাড়া তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলেও মন্তব্য করেন আসিফ। মূলত তিনি তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর ২০ বছরের যুদ্ধের কথা বলেছেন। এই যুদ্ধের সময় তালেবানের…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. কাজী মামুন রানা। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের নানা সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জামায়াত নেতা প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই বা না হই,…
রাজশাহীতে বাংলাদেশের সাংস্কৃতিক আনদোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বিকাল ৪ টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচী নেতৃবৃন্দ। এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহবায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র রাজশাহীর সংগঠক শামসুল আবেদিন ডন,…
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবশেষে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করে তিনি দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন। গত এক দশক ধরে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আসা-যাওয়া করেছেন রোহিত। তবে ১৮ বছরের ক্যারিয়ারে এর আগে তার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই নম্বর। রোহিতের এই সাফল্যে নিচে নেমে গেছেন সতীর্থ ও অধিনায়ক শুভমান গিল, যিনি এতদিন ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন। গিল নেমে গেছেন তিন নম্বরে। ৩৮ বছর বয়সে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা রোহিত ইতিহাসে সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন।…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উচ্চতর গবেষণা ও অবকাঠামো উন্নয়নকে লক্ষ্য করে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷ প্রস্তাবে বলা হয়েছে, চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটি ২০২৬–২০২৭ অর্থবছর থেকে শুরু করে পরবর্তী তিন বছরে বাস্তবায়িত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা…
রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান অথচ সিটি কর্পোরেশনের…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণের আপগ্রেডেশন নীতিমালায় বৈষম্য দূরীকরণ ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণ। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই অবস্থান ধর্মঘট পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির সভাপতি আসুতোষ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সহযোগী অধ্যাপক সুলতান সামসুউদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অবস্থান ধর্মঘটের সময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণের বিদ্যমান ‘আপগ্রেডেশন নীতিমালা-২০১২’ বাস্তবায়নের সূচনা হলেও সর্বশেষ ২০১৫ সালের জাতীয় পে-স্কেল প্রকাশ হওয়ার পর তা সমন্বয় না হওয়ায় গত এক দশক ধরে শিক্ষকগণ…
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২৫) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন…
কফির কাপে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না হলে যেন দিনটাই শুরু হয় না। কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে বা বন্ধুদের আড্ডায় কফি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই ঘন ঘন কফি পানের অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো? চলুন জেনে নেওয়া যাক। কফির ইতিবাচক দিক কফিতে ক্যাফেইন নামক একটি উদ্দীপক থাকে যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। এর ফলে সাময়িকভাবে ক্লান্তি দূর হয়, মনোযোগ বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত কফি পান করলে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকি…
জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে আলাদা করে গণভোট দিতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আশা করছি যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কোনো কারণে যদি যথাসময়ে জাতীয় নির্বাচন না হয়? তিনি বলেন, গণভোট হচ্ছে জুলাই সনদ ও সংস্কারের ব্যাপারে জনমত। আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতার নির্ণয়ক। দুটো নির্বাচনের চরিত্রই ভিন্ন। কিন্তু কোনো কারণে তো সঠিক সময়ে নির্বাচন নাও হতে পারে! তখনও তো জুলাই সনদ পাশ করতে হবে। জুলাই সনদ তো সংস্কার। সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনোভাবে সঠিক মনে করি না। বরং এটা…

