রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের এক উপমহাপরিদর্শকের (ডিআইজি) বিরুদ্ধে। তাঁর নাম এহসানউল্লাহ। বুধবার সকাল থেকে তিনি লাপাত্তা। পরদিন ডাকযোগে তিনি একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি। বিসিএস ২০ ব্যাচের এই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’ ডিআইজি এহসানউল্লাহ কেন পালিয়েছেন, সে বিষয়ে…
Author: TMTV Desk
রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। নগরীর এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন, মাহফুজুর রহমান…
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কি না—এ প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে বিতর্ক। ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টে সরগরম হয়ে উঠেছে অনলাইন অঙ্গন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা সুপারিশ জমা দেয়। সেই সুপারিশে দলটি আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়, যাতে ভোটারদের মতামত স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তবে এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। জানা গেছে, তারা ফেসবুকে ‘না’ প্রচারণা শুরু করেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘না’ লিখে একটি পোস্ট দেন। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গঠিত সংগঠন…
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত তালিকায় নতুন প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তারা ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতাকে ভারহীন দেখাচ্ছিল। তবে সবাইকে চমকে দিয়ে ট্রাম্প শি-য়ের কানে কানে কিছু একটা বলেন। এরপরই দুই নেতা যার যার গাড়িতে চড়ে চলে যান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রয়টার্স ও আলজাজিরার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি বিমানবন্দরে যান ও এয়ার ফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্র রওনা দেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো। দক্ষিণ কোরিয়ার আগে তিনি মালয়েশিয়া ও জাপানও সফর করেন। এরই মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হাতে পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। রয়টার্স…
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট উপজেলায় রাতের আঁধারে সাতটি আম্রপালি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক সুলতান মাহমুদ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চককৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন সুলতান মাহমুদ। চককৃষ্ণপুর মৌজার ৫৮২ নং দাগের জমিতে ৭২টি আমগাছ রয়েছে। ২৯ অক্টোবর রাত আনুমানিক আড়াইটার দিকে ৭টি গাছ কেটে ফেলা হয়েছে। সকালে জমি পরিদর্শনে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সুলতান মাহমুদ জানান, স্থানীয় হওয়ায় সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব…
আবু বকর অনিক, রাবি প্রতিনিধিঃ সুইমিংপুলে ডুবে মৃত্যুবরণ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। লিখিত তদন্ত রিপোর্ট সকলের সামনে তুলে ধরেন তদন্ত কমিটির আহ্বায়ক উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। এসময় তিনি বলেন, সায়মা মৃত্যুর পরদিন থেকে ২১ জন ব্যক্তির সাক্ষাৎকার, মেডিকেল ও সুইমিংপুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, লিখিত বক্তব্য ও অন্যান্য বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী, “সায়মা সেদিন সাইকেল নিয়ে সুইমিংপুলে প্রবেশ করে তারপর সাইকেল রেখে রুমে যেয়ে…
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। একটি সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার জেডা গ্রামের আবু আলী ছেলে ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬), এবং ব্রাহ্মণবাড়িয়া সদর নয়নপুর গ্রামের আব্দুল আলী ছেলে হেলপার মো. আলম (২৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে,…
রাজশাহীতে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে নগরীর কালেক্টরেট মাঠে শুরু হতে যাওয়া এ মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এতে পুরাতন বই জমা দিয়ে পাওয়া যাবে নতুন বই। এছাড়া নতুন বই কিনলে প্রত্যেক ক্রেতার নাম লটারি করে বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে ৩১ অক্টোবর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত টানা ৯দিন…
মোঃ হুজাইফা, স্টাফ রিপোর্টারঃ ডা. কাজেম আলীর খুনিদের বিচারের দাবিতে চিকিৎসকরা গাড়িঘোড়া চলাচল এবং সকল অফিস বন্ধ করে রাজশাহী শহর অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) উত্তরবঙ্গের জনপ্রিয় যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১০ টায় প্রথমে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে তারা এই হুশিয়ারি দেন। সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী…

