Author: TMTV Desk

রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘাতে পারিবারিক কলহের জেরে শরীরে ডিজেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে মুন্নি খাতুন (২৮) নামের এক গৃহবধুর বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫ টায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মুন্নি বাঘা পৌরসভার চক নারায়নপুরের সুরুজ আলীর স্ত্রী। তাদের ১১ বছর ও চার বছরের দুইজন ছেলে-মেয়ে সস্তান রয়েছে।  সুরুজ আলী ভাতিজা সাব্বির আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় পারিবার বিষয় নিয়ে চাচা-চাচির মধ্যে ঝগড়া হয়। এরপর তারা রাতে ঘুমিয়ে যায়। ভোর রাতের গিয়ে জমিতে সেচ দেওয়ার মেশিনের ডিজেল তেল নিজের গায়ে ঢেলে আগুন দেয় মুন্নি। এরপর তার চিকৎকারে চাচা…

Read More

আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘুর্ণিঝড় মোন্থা’র প্রভাবে অসময়ে প্রচুর বৃষ্টিতে মাঠ-ঘাটে ফসলের জমিতে পানি থৈ-থৈ করছে। বুধবার বিকাল হতে শনিবার পর্যন্ত এলাকায় দফায় দফায় হালকা বৃষ্টি হলেও শুক্রবার দিবাগত রাতে কার্তিকের মাঝামাঝিতে অপ্রত্যাশিত বৃষ্টিতে এক রাতে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। অতি বর্ষনে মাঠ-ঘাট ডুবে রবি মৌসুমের উড়তি রোপা-আমন ধান, রোপনকৃত পিঁয়াজ, সরিষা, পানবরজ, মরিজ, বেগুন, শিম সহ নানা ফসল ও পুকুর ভেসে মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতির পরিমান সইতে না পেরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নুর মোহম্মাদ (৫০) নামে এক পানচাষির অকাল মৃত্যু হয়েছে। নুর মোহমামাদ নন্দনপুর বড়পুকুর এলাকার মৃত মানিকুল্লার ছেলে। জানা…

Read More

জুলাই জাতীয় সনদ-২০২৫-এ সংবিধান সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাব রাখা হয়েছে সেগুলো হলো—১. ভাষা : প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্য সব ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। ২. বাংলাদেশের নাগরিকদের পরিচয় : বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৬(২)-এ বর্ণিত ‘বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন’ বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে : “বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ বলিয়া পরিচিত হইবেন।” ৩. সংবিধান সংশোধন : সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে; তবে প্রস্তাবসহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ যথা—৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বনির্ভর এই দল ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। জানা গেছে, দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন আসনে নির্বাচনের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপি এখন পর্যন্ত অন্তত ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। ঢাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে দলীয় নেতারা স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও প্রচারণায় নেমেছেন। রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্র জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামী— উভয় দলই এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে দুই দলের বিশেষ প্রতিনিধিরা দলটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। জুলাই…

Read More

রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শুক্রবার(৩১ অক্টোবর) বাদ জুম’আ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আয়োজনে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তরুন হাসান, রাজশাহী মোহনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম  মর্তুজা, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাকিন আহমেদ, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আহলে হাদিছ আন্দোলন…

Read More

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাটে ৩ ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে একের পর এক পুকুর খনন, অবৈধ ভাবে খাল দখল ও কালভার্টের মুখবন্ধের কারণে ফসলি জমি গুলো আজ পানির নিচে ডুবে আছে। অনেক এলাকার বসত বাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকেরা নালা কেটে বিলের পানি সরানোর চেষ্টা করছেন। তা খুব একটা কাজে আসছেনা ফলে আমন চাষে চরম ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, চরম বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে উপজেলার প্রায় ৩৮০ হেক্টর জমিতে আমনচাষ হয়নি। আমন চাষের জমিতে এখনও জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। জলাবদ্ধতা নিরশন করা খুবই কঠিন। কৃষকের অভিযোগ অপরিকল্পিত পুকুর খননের কারনে ও ধারাবাহিকভাবে বৃষ্টির…

Read More

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে ৮ আগস্ট। পরদিন ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন। দায়িত্বগ্রহণের ১৩ মাসে কারাগারে মৃত্যু হয়েছে ৮৮ জনের। ৩০ অক্টোবর মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  বিভিন্ন সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে অধিকার। অধিকার-এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যার ৪০টি ঘটনার মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং ৭ জনকে…

Read More

দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই। নির্বাচনের দিনই জনগণ দুটি ব্যালটে ভোট দেবে—একটি প্রার্থী নির্বাচনের জন্য এবং আরেকটি গণভোটের জন্য। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঐকমত্যের চূড়ান্ত নথিতে বিএনপির মতভেদ বা ‘নোট অব ডিসেন্ট’ গোপন করে তারা আস্থার সেতু ভেঙে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়। তিনি উল্লেখ করেন,…

Read More

‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এ বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি। শুক্রবার (৩১ অক্টোবর) দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের…

Read More

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। হেগসেথ মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, এ চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করবে এবং ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিরক্ষা বিষয়ক এই চুক্তিটি এমন সময় হলো যখন দুই নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা দেখা দিয়েছে। এখন এটি প্রশমনের চেষ্টা চালাচ্ছে তারা। ভারতের ওপর প্রথম ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় পরবর্তীতে নয়াদিল্লির…

Read More