Author: TMTV Desk

দারুণ ছন্দে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদ, আর টালমাটাল লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডে মুখোমুখি হতেই বদলে গেল দৃশ্যপট। মাঠজুড়ে ঝড় তুলল স্বাগতিকরা। যদিও সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। তবে সেই দেয়ালও শেষ পর্যন্ত টিকতে পারল না। অল রেডসরা পেল অসাধারণ এক জয়, উল্লাসে ভাসল অ্যানফিল্ড। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আর্না স্লটের দল। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।বল দখলে পিছিয়ে থেকেও আক্রমণের আধিপত্য দেখায় লিভারপুল। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৭টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেয়ালের আট শটের মাত্র দুটি ছিল টার্গেটে। এই জয়ে চার ম্যাচে তিন…

Read More

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

Read More

জুলাই সনদের সুপারিশ মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী দিচ্ছে বিএনপি। সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন। তার মধ্যে ১২ আসনে ১০ নারীর নাম রয়েছে। তাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে। আসনগুলো হচ্ছে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। অন্য ৯টি আসনে রয়েছে ৯ জন নারী নেত্রী। জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল ও জোট। আর নোট অব ডিসেন্ট দিয়েছে তিনটি দল…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ ও আতশবাজি এবং পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন। রাজশাহীর ৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তা যেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের চাওয়া ও পাওয়ার ইচ্ছার প্রতিফলন। রাজশাহী মহানগর থেকে শুরু করে জেলার…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণাকৃত তালিকা অনুযায়ী রাজশাহী-২ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। এছাড়াও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন মেজর (অব) শরীফ উদ্দিন, রাজশাহী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ নজরুল ইসলাম ও রাজশাহী-৬ আসনে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। মিনুর নাম…

Read More

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত, রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা কাঁথায় মানছে না শীত, তাই হিমেল ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজন লেপের উষ্ণতার। তাই শীতের আগমনী বার্তায় রাজশাহীর চারঘাট উপজেলায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। সোমবার (০৩ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় অর্ধ শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। শীত মৌসুমে ব্যবসায়ীরা রেডিমেড লেপ তোষক তৈরি করে তা বিক্রি করছেন। উপজেলার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শীতের আগমনে এবার আগাম লেপ-তোশক বানানোর ধুম পড়েছে। সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেপ-তোশকের দোকানে…

Read More

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উচ্চফলনশীল ধান, গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন শাকসবজি, মসুর, খেসারি ও অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়। সর্বমোট ৭৯৭০ জন কৃষক এর সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে…

Read More

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা। এতে উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, হল ও বিভাগসমূহের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা এবং দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য…

Read More

রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। রোববার(২ নভেম্বর) দুপুরে শহরের হেতেমখাঁ এলাকায় রামেকের ডেন্টাল ইউনিটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই বিদ্যমান অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও বাস্তবসম্মত উদ্যোগ হবে। শিক্ষার্থীরা আরও বলেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও স্থানীয় জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপন করা প্রয়োজন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল…

Read More

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ জানায়, পুলিশ খবর পায় যে অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে। পিস্তলটি আমেরিকায় তৈরি বলে গায়ে খোদাই করে লেখা আছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Read More