Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগের ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার বল‌ছে, শেখ হাসিনার বক্ত‌ব্যে অন্তর্বর্তী সরকারের পতন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি দেওয়া হ‌য়ে‌ছে। রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে দিল্লিতে শেখ হা‌সিনার প্রকাশ্য বক্ত‌ব্যের বি‌রোধিতা করে‌ছে সরকার। বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনকে ভন্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ…

Read More

আব্দুল্লাহ আল শামস, স্টাফ রিপোর্টার, রাজশাহী (দূর্গাপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (পুঠিয়া–দূর্গাপুর) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার ভোটের হিসাব জটিল হয়ে উঠেছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও একাধিক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। বিরোধী ভোটের বিভাজন ও মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তিই চূড়ান্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আপাতত ভোটের সমীকরণে এগিয়ে থাকলেও তাঁর অবস্থান পুরোপুরি নিরাপদ নয়। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান সংগঠিত প্রচারণা ও স্থির ভোটব্যাংকের কারণে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে…

Read More

২০২৬ সালের হজের প্রস্তুতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চলতি মৌসুমের ওমরাহ পালনের সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরব সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ কার্যক্রম শেষ করে হজের লজিস্টিক কাজ শুরু করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। গুরুত্বপূর্ণ সময়সীমা: ভিসা আবেদনের শেষ দিন: ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার। (১ শাওয়াল ১৪৪৭ হিজরি)। মূলত রমজানের শেষের দিকেই ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। সৌদিতে প্রবেশের শেষ তারিখ: ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। দেশ ত্যাগের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার। সৌদি কর্তৃপক্ষ কঠোরভাবে জানিয়েছে যে, ১৮ এপ্রিলের পর ওমরাহ ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না। এমনকি কোনো যাত্রীর ভিসার নিয়মিত মেয়াদ ৯০ দিন থাকলেও, হজের বিশেষ…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে। নাজমুল ইসলামকে বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। বিপিএলের ম্যাচ শুরুর আগে দুপুর একটার মধ্যে তিনি সরে না দাঁড়ালে সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জুমে সংবাদ সম্মেলনে জানান, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

Read More

যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও বহু…

Read More

তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের উর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে। আজ ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘Roots to Legacy: Platinum Jubilee Celebration’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের এলামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী উপদেষ্টা বলেন, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয় ভিকারুন্নেসা নুন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ কমিটি।সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এই উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে এই সভা আগামী ১৯ জানুয়ারি দুপুর দুইটায় শুরু হবে। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে। সভার আলোচ্যসূচিতে যা রয়েছে– আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সার্বিক…

Read More

আব্দু্ল্লাহ আল শামস রাজশাহীর(দূর্গাপুর)প্রতিনিধি। রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ জানুয়ারি ২০২৬) রাতভর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের আনুলিয়ার বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) নিষ্ক্রিয় করা হয় এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ বিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।…

Read More

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৬টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া এলাকায় পরপর দুই স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয় এবং এর ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া মাটি কাটার সাথে জড়িত ভ্যাকু চালক মো. সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। এসময় সঙ্গে থাকা ১৮ বছরের নিচে…

Read More

ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যখন ‘মুস্তাফিজ ইস্যু’ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ভারতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রোববার (১১ জানুয়ারি) ভাদোদারায় শুরু হওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। বিসিবি ইতিমধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের ভারত সফর নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে—একজন এলিট প্যানেলের…

Read More