কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির নিচে চাপা পড়ে ফাইজা আক্তার নামে দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাইজার বাবা ফয়জুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামের বাসিন্দা। চাকরি সুবাদে তারা হোমনায় ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির বাবা ফয়জুর রহমান দুই বছরের শিশু ফাইজাকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময়, এসিল্যান্ডের গাড়িটি চালক তৈবুর রহমান বেপরোয়া গতিতে চালিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে চালক…
Author: TMTV Desk
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত, পাঠানো হয়েছে কারাগারে। এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ সংক্রান্ত মামলাটি করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯’ এর ৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে। মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) যদি কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ করে, তবে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন ইসির কাছ থেকে ‘শাপলা কলি’ প্রতীকে দলীয় নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে এনসিপি। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিগত সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনও নির্বাচন কমিশনে রয়ে গেছেন। আমাদের কাছে এর প্রমাণও আছে, যা আমরা কমিশনকে দিচ্ছি যেন তারা সতর্ক হয় এবং ব্যবস্থা নেয়।’ তিনি…
দেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে সরকার। প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় ২৬ হাজার ১৮১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই সংশোধনী অনুমোদিত হলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ২৭৪ কোটি টাকা, যা মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। মূলত ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণেই এই বিশাল অঙ্কের ব্যয়…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে রুয়েট ভিসি প্রফেসর ড এস এম আব্দুর রাজ্জাক এর আহবানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে দুআ অনুষ্ঠানে দুআ মাহফিলে আবাসিক হলসমূহের৷ ছাত্রসহ প্রভোস্টগণ এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রকল্যাণ দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। উল্লেখ্য, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারগ্রীন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি। দলের সাংগঠনিক শক্তি সুসংহত ও নির্বাচনী মাঠ প্রস্তুতের অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরে ঐতিহ্যবাহী ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।। উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে বিভাজন ভুলে নেতাকর্মীদের উপস্থিতি দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের…
দীর্ঘ প্রতীক্ষার পর ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে। থাকছে রাতে থাকার সুযোগও। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। মানতে হবে ১২ নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল সাতটায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বেলা তিনটায় সেন্টমার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটক ভ্রমণ করতে পারবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বাসসকে বলেন, এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি…
বিপিএল টি-টোয়েন্টি ২০২৬ আসরের জন্য স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২তম আসরের এই তালিকায় ছয় ক্যাটাগরিতে খেলোয়াড়দের রাখা হয়েছে। এবারের নিলামের তালিকায় নেই জাতীয় দলে খেলা ৪ জন। তারা হচ্ছেন— এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম। এ ছাড়া আলাউদ্দিন বাবু, নিহাদ উজ্জামান, মিজানুর রহমানসহ কয়েকজনকে দেখা যায়নি তালিকায়। এর আগে, ফিক্সিংয়ে জড়িত সন্দেহে বেশ কয়েকজন ক্রিকেটার যে বাদ পড়বেন, তা আগেই জানিয়েছিল বিসিবি। তবে কাদের ফিক্সিংয়ের জন্য বাদ দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিভেদে ভিত্তিমূল্য, দলভেদে…
দক্ষিণী তারকা ধানুশ ও কৃতি শ্যানন জুটির নতুন সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে রাজ করতে শুরু করেছে ছবিটি! বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৫.২৫ কোটি রুপি! যদিও দাবি করা হয়েছে, ‘তেরে ইশক ম্যায়’ ধানুশ ও সোনম কাপুরের ব্লকবাস্টার ‘রানঝানা’র সিকুয়্যাল। কিন্তু ছবির নাম বদলে দেওয়া হয়েছে। তাই ছবিটি নিয়ে ভক্তদের আলাদাই উত্তেজনা ছিল। সেই উত্তেজনারই দেখা মিলেছে এই ছবির মুক্তিতে। ছবিটি নিয়ে কিছু দর্শকের পর্যালোচনা মিশ্র হলেও কেউ কেউ এটিকে ‘দিল্লির একিউআই-এর চেয়েও বেশি বিষাক্ত’ বলে অভিহিত করেছেন। আবার কেউ ছবির…
দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার পূর্বে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের সব জেলা জজ, মহানগর…

