ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫ ভোট বাতিল হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে: বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসন পেয়েছে…
Author: TMTV Desk
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। সরকারি ফলাফল এখনও ঘোষণা করা হয়নি, তবে বেসরকারি সূত্র অনুযায়ী বিএনপি ২০০-এর বেশি আসন জয় করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দেশের প্রথম নির্বাচন। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। বেসরকারি ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমও নির্বাচনের খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, “তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিশাল জয়ের পথে।” একই সময়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই, দৈনিক দ্য হিন্দু, পাকিস্তানের জিও নিউজ ও ডন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র থেকে প্রাপ্ত এবং রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলাফলে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়। ঘোষিত ২৯৬টি আসনের ফলে বিএনপি জয় পেয়েছে ২০৭টিতে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি। স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিএনপির যে ঘোষণাপত্র ছিল সেটাই থাকবে, তা বাস্তবায়ন করা হবে এবং আগামী ১৫ তারিখের মধ্যেই সরকার গঠন করা হতে পারে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেই বলেছিলাম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। কারণ বিএনপি ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তারও পূর্বে বেগম খালেদা জিয়া নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী সংগ্রাম করেছে। গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য বিএনপির সব সময় লড়াই করেছে…
পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি ঝটিকা অভিযানে বিদেশি এসএলআর, রাইফেল ও পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউসের পাশের একটি টিনশেড স্টোররুমে অভিযান চালানো হয়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শাহীন (২০) ও…
বৃহস্পতিবারের নির্বাচনকে ঘিরে দেশে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসব অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। আজ বুধবার দুপুরে জামায়াত আমির তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আহ্বান জানান। জামায়াত আমির লিখেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।’ জামায়াত আমির আরও লিখেছেন, ‘ভোট আপনার…
হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। আচমকা এমন হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতা ও তার পরিবার। জানা গেছে, সম্প্রতি রণবীরের ফোনে অজ্ঞাত নম্বর থেকে একটি ভয়েস নোট আসে। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে বড় অঙ্কের টাকা চাওয়া হয়। ঘটনাটি জানার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ, যদিও তদন্তের স্বার্থে তারা বিস্তারিত কিছু জানায়নি। এর আগে সালমান খান, রোহিত শেঠি ও কপিল শর্মার মতো তারকারাও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছিলেন। ফলে প্রশ্ন উঠেছে, রণবীরও কি সেই চক্রের টার্গেটে? যদিও পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু বলেনি। হুমকির পর…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নে, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির বিভিন্ন নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। তিনি বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পর্যবেক্ষণ করেন। মহাপরিচালক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নেওয়া পরিকল্পনা যাচাই করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য বা গাফিলতিকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ওই কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে সারা দেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইনকিলাব মঞ্চ সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে জানানো হয়, যমুনায় পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংঘর্ষের সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক থেকে জানা গেছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, তিনি নিজেও গুলিবিদ্ধ। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা। সংগঠন জানিয়েছে, শহীদ শরিফ ওসমান…

