স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুষ্কৃতিকারী সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, এ ঘটনায় ওই গ্রামের এক প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের ছেলেসহ আরও কয়েকজন জড়িত রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা সাব্বিরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বিরের পিতা আলমগীর। তাদের বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানা…
Author: TMTV Desk
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা মেয়র নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা এফ এম ইসমাইল আলম হাছানী আজ এক সাক্ষাৎকারে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘স্মার্ট কেশরহাট’ গড়ার দৃঢ় অঙ্গীকার করেছেন। সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন (রাজশাহী বিভাগ), রাজশাহী জেলা শূরা সদস্য এবং বেলঘরিয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে পরিচিত এই প্রার্থী বলেন, “একজন মেয়র হিসেবে নির্বাচিত হলে জনগণ ও জনগণের কল্যাণের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাব।” মাওলানা ইসমাইল আলম হাছানী আরও বলেন, “স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়ন আনব। কমিউনিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আধুনিকায়ন করে জনগণ যাতে কোনো দুর্ভোগ না পায়, সেজন্য সর্বাত্মক কাজ করব। কেশরহাটের তরুণ প্রজন্মের…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।বুধবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে সাঁকোয়া গ্রামে নিহতের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহত আলাউদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের ছেলে ইমরান আলী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে করে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং বাদী পক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরও জানান, গত ৭ মার্চ রাত সাড়ে ৭টার…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাঁকোয়া গ্রামে নিহত আলাউদ্দিনের শাহাদাত স্মরণে আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং হড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য সময়। এ মাসে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সংযম ও মানবিকতার চর্চা বৃদ্ধি করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশে বিরাজমান নৈতিক অবক্ষয়,…
। রাজশাহীর মোহনপুরে ঈদুল ফিতরের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নিহত জামায়াত কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের বিচার দাবি করার পরিবর্তে উল্টো জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাদের দাবি, কেশরহাট পৌর বিএনপির কয়েকজন নেতা অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ এনে জামায়াতের উপজেলা আমীরসহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলার মাধ্যমে আলাউদ্দিন হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য এফএম ইসমাইল আলম…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম । বিক্ষোভ মিছিলটি কেশরহাট পৌরসভা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঘটনাটিকে ‘নৃশংস ও ন্যাক্কারজনক’ উল্লেখ করে বলেন, কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে ৬৮ বছর বয়সী আলাউদ্দিন নিহত হন। তিনি স্থানীয় মডেল মসজিদের মুয়াজ্জিন এবং জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। বক্তারা অভিযোগ করেন, একজন নিরীহ ও ধর্মপ্রাণ মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা অমানবিক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং দলীয় প্রস্তুতি ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল জি এ এম আব্দুল আওয়ালকে ঘিরে এলাকায় নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মোহনপুরে তাঁর কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে জি এ এম আব্দুল আওয়াল বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং এটি একটি আমানত ও দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি।” স্থানীয়…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বড় ব্যবধানে জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ গণভোটে অংশ নেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। গণভোটে সমর্থন পাওয়ায় এখন শুরু হবে বাস্তবায়নের তৃতীয় ধাপ। প্রস্তাবিত ৪৮টি সংস্কারের মধ্যে ১৯টি মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত। এসব প্রস্তাব কার্যকর হলে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সংস্কার প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলেঃ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে বিজয়ী হয়ে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল হান্নান মাসউদ। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে তিনি ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেন। ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জন্মগ্রহণ করা মাসউদের বয়স বর্তমানে ২৬ বছর। সে হিসেবে তিনিই দেশের সবচেয়ে কম বয়সে নির্বাচিত এমপি। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এই আসনে তার…

