নির্বাচন বানচাল করতে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, যার প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। যার মধ্যে প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থাসহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান…
Author: TMTV Desk
গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘হাদির চিকিৎসাসংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না।’ আজ শনিবার দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই এককথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’ ডা. আরিফ মাহমুদ বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।’ প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স…
রাজশাহীর বাঘা থানায় যোগদানের এক সপ্তাহের মধ্যেই মাদকের বিরুদ্ধে সাফল্য দেখালেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। বাড়ির আঙিনায় চাষ করা বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার ছাতারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন সেরাজুল হক। যোগদানের পরপরই তিনি ফেসবুক পেজে মাদকের শিকড় উপড়ে ফেলার ঘোষণা দেন এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া…
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় এই চিন্তা করছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত…
১৪ বছর পর কলকাতায় পা রেখেছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির তিন দিনের সফর ঘিরে উৎসবের আমেজ ছিল তিলোত্তমাজুড়ে। কিন্তু শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই উৎসবের আমেজ মুহূর্তেই পরিণত হলো ক্ষোভ আর বিশৃঙ্খলায়। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ার হতাশায় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালালেন ক্ষুব্ধ সমর্থকরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। গ্যালারিতে তখন গগনবিদারী চিৎকার। কিন্তু এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ উঠেছে, মেসি গাড়ি থেকে নামামাত্রই তাঁকে ঘিরে ধরেন রাজনীতিবিদ, আমলা ও আয়োজক কমিটির সদস্যরা। সেলফি ও অটোগ্রাফের…
ওমান উপসাগরের উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির। হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের। প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সে আমার সন্তান সমতূল্য। হাদী গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে। শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দুপুর দুইটায় হাদী গুলিবিদ্ধ হলেন, তার আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোষ্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, অভ্যুত্থানকে নস্যাৎ করার সব চেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ কালের বিবর্তনে ঘরে বসে খুব সহজেই মানুষ নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে দেশ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঙালির চিরচেনা সেই গরুর কাঁধে জোয়াল লাঙল দিয়ে জমি চাষের চিত্র। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহীর চারঘাট উপজেলায় এক সময় গরু-লাঙল দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়ত। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশের ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙল কাঠের হাতল আর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু-লাঙল…
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোয়েলহাট গ্রামে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজার আগেই মাঠজুড়ে নেমে আসে মানুষের ঢল। গ্রামের প্রবীণ থেকে স্কুলপড়ুয়া শিশু—সবার চোখে ছিল জল। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি যখন সামনে আনা হয়, তখন কান্নার রোল পড়ে চারদিকে। শিশুটির মা বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানের কাছে, আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজার নামাজে ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হয়, তখন স্বজনদের বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে যায় চারপাশ। এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে…

