যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোয় ভোগান্তি বাড়ছেই। দ্বিতীয় দিনে বাতিল হয়েছে প্রায় দেড় হাজার ফ্লাইট। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। বিলম্বিত হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। গত বুধবার, যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমানোর ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। শাটডাউনের জেরে বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। এর আগে একদিনে বাতিল হয়েছিল প্রায় ৫ হাজার ফ্লাইট। এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান চারটি এয়ারলাইন্স। চরম হয়রানির শিকার যাত্রীরা। শাটডাউন চলমান থাকলে সামনে ২০ শতাংশ ফ্লাইট বাতিলের কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন। কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা…
Author: TMTV Desk
মেহেরপুরে মসুরিভাজা বিল থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জন শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সদর উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের…
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৩। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭৮ জন, বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদের কাউকে নমিনেশন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, খালেদা জিয়া অনেক কষ্টে জেল জুলম সহ্য করেছেন, তাকে সবাই সমর্থন করবে। রোববার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ। তিনি আরও বলেন, সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনেছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর মোহনপুরে অটো চার্জার ছিনতাইয়ের চেষ্টায় এক ড্রাইভারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা অনুমানিক ৬টা ৩০ মিনিটে মোহনপুর থানার শিয়ালকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত অটো ড্রাইভার মোঃ ফজলুল রহমান (৩৫), পিতা ইব্রাহিম আলী, গ্রাম অমৃতপুর, থানা তানোর, জেলা রাজশাহী। তিনি প্রতিদিনের মতো অটো চার্জার নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। বিকেলে রাজশাহী থেকে যাত্রী নিয়ে মোহনপুর থানার শিয়ালকোলা বাজারে নামিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা অটো চার্জারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ড্রাইভার বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে গুরুতর…
প্রকৌশলীদের ৩ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকৌশল খাতের সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি গঠন করে, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কমিটি কর্তৃক কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় পুনরায় রাজপথে নেমেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আজ বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় মিছিলে শিক্ষার্থীরা ‘১ ২ ৩ ৪, ডিপ্লোমা কোটা ছাড়’, ‘এই মুহূর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার,’ ‘প্রকৌশলের সকল পদ, প্রকৌশলীদের অধিকার, সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার…
আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে, অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এছাড়াও, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিডনির এই সকল গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অপরিহার্য। কেন পানি কিডনির জন্য এত জরুরি? বর্জ্য পদার্থ নিষ্কাশন: কিডনি রক্ত থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অতিরিক্ত খনিজ পদার্থের মতো বর্জ্য পদার্থ ফিল্টার করে। পানি এই বর্জ্য পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান না করলে এই বর্জ্য পদার্থগুলো…
‘আর্টিকেল ৩৭০’ ছবিতে বন্দুক হাতে এনআইএ এজেন্টের চরিত্র করে সবাইকে চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। এবার বাস্তবের এক সাহসী চরিত্রে দেখা দিলেন অভিনেত্রী। ১৯৮৫ সালের ঐতিহাসিক সাহো বানু বেগম মামলাকে ভিত্তি করে সিনেমা বানিয়েছেন সুপর্ণ ভার্মা। ‘হক’ নামের সেই সিনেমাতেই ইয়ামিকে সাহো বানুর ভূমিকায় দেখা গেছে। আর সাহো বানুর স্বামী আহমেদ খানের চরিত্রে আছেন ইমরান হাশমি। ছবিটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। এর আগে গত সোমবার মুক্তি পায় ছবির ট্রেলার। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ছিলেন ইমরান, ইয়ামি, শিবা চাড্ডা ও পরিচালক সুপর্ণ ভার্মা। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের সঙ্গে কিছু কথা ভাগ করে নেন ইয়ামি। ইয়ামি গত কয়েক বছরে এমন সব সিনেমা নির্বাচন করেছেন,…
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে আমেরিকা পুরোপুরি বয়কট ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি নিজে সভায় উপস্থিত হবেন না এবং আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠানো হবে না। চলতি মাসের ২২ ও ২৩ নভেম্বর সেখানে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মার্কিন সম্পর্ক বরাবরই কিছুটা তিক্ত। ট্রাম্পের ক্ষোভের মূল কারণ হিসেবে তিনি দেশটিতে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে (স্থানীয় সময়) তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন হচ্ছে, যা অসম্মানজনক। সেখানে শ্বেতাঙ্গদের হত্যা করা হচ্ছে এবং তাদের জমি-সম্পত্তি বেআইনিভাবে দখল করা হচ্ছে। যতদিন এই অবস্থা চলবে, আমেরিকার কোনো সরকারি কর্মকর্তা ওই দেশে যাবেন…
দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি পুনর্বাসনের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে “গুপ্ত রাজনীতি” ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকেই জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব…

