Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার মশান এলাকার ব্র্যাক অফিসের সামনে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি খাতুন (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা বেগম (৬৫)। আহত দুই নারী শ্রমিক হলেন- তাসলিমা খাতুন (৪৫)…

Read More

কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় লকডাউনের সময় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম। জানা গেছে, কুড়িগ্রাম জেলায় লকডাউনে নাশকতার চেষ্টায় প্রথম ধাপে ১৩ জনকে গ্রেপ্তারের পর পরবর্তী ২৪ ঘণ্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আরও ২০ জনকে আটক করা হয়। পুলিশের দাবি তারা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। এ নিয়ে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন যুবলীগ সদস্য মো.…

Read More

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ মার্জিন শিথিলের পর এবার কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে রমজান সংশ্লিষ্ট পণ্য ৯০ দিনের বাকিতে আমদানি করা যাবে। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। এতে বলা হয়, রমজান মাসে বাজারে পর্যাপ্ত সরবরাহ ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, বিদেশি সরবরাহকারীর কাছে আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব পণ্যের মূল্য বাকিতে পরিশোধ করা যাবে। তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এ সংক্রান্ত আগের…

Read More

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীর পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, রায়গঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গবাদিপশুর ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার (৯ নভেম্বর) রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাননি। বুধবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা…

Read More

আগামী রোববার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের ই-ভিসার জন্য পেমেন্ট সুবিধা বন্ধ থাকবে। বুধবার (১২ ন‌ভেম্বর) ঢাকার থাই দূতাবাস ফেসবুকের এক পো‌স্টে এ তথ‌্য জানায়। দূতাবাস জানায়, আগামী ১৬ নভেম্বর সার্ভার রক্ষণাবেক্ষণের কাজে একদিনের জন্য ই-ভিসার পেমেন্ট সিস্টেম বন্ধ রাখা হ‌বে। আগামী ১৭ নভেম্বর থেকে পুনরায় পেমেন্ট সার্ভিস চালু করা হবে।

Read More

জনপ্রিয় এআই চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি ফের এক গুরুতর বিতর্কের মুখে পড়েছে। প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই -এর বিরুদ্ধে আনা হয়েছে বেশ কয়েকটি মারাত্মক অভিযোগ; যার জেরে দায়ের করা হয়েছে মামলা।সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাতটি পরিবার ওপেনএআইয়ের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনে। অভিযোগকারীরা বলছেন, এর মধ্যে রয়েছে তাদের প্রিয়জনের মৃত্যুর পেছনে দায়ী এই চ্যাটবটের কথোপকথন। শুধু তাই নয়, আত্মহত্যার প্ররোচনা থেকে শুরু করে মানসিক সমস্যার দিকে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগের কথাও বলা হয়েছে । মামলাগুলোর মধ্যে চারটিতে অভিযোগ, চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারকারীদের আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। আর তিনটিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে কথোপকথনে চ্যাটবট এমনভাবে সহানুভূতি দেখিয়েছে যে, ব্যবহারকারীরা নিজেদের স্বাভাবিক মানসিক অবস্থা থেকে…

Read More

ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হলো দয়া। ইসলাম শব্দটি এসেছে ‘সালাম’ ধাতু থেকে, যার অর্থ শান্তি। আর এই শান্তিই ইসলামের প্রাণ। শান্তির বার্তার মাধ্যমে ইসলাম মানুষকে মর্যাদা, ন্যায়, সহনশীলতা ও ভালোবাসার জীবন গড়ে তুলতে শেখায়। এসব গুণের মূল হলো রহমত বা দয়া। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি। তা হিদায়াত ও রহমতস্বরূপ এমন জাতির জন্য, যারা ঈমান রাখে। (সুরা আল-আরাফ, আয়াত : ৫২) আল্লাহ ঘোষণা করেছেন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭) মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে গত রোববার (৯ নভেম্বর) মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি…

Read More

মারা গেছেন হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এ খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল। ঝলমলে স্বর্ণকেশী খ্যাত এই অভিনেত্রী তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। স্যালি কার্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে…

Read More

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ী দুজনই দক্ষিণ আফ্রিকার। ছেলেদের ক্যাটাগরিতে স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ব্যাটার লরা উলভার্ট হয়েছেন মাসের সেরা নারী খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার সেনুরান গত মাসে পাকিস্তানের বিপক্ষে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। যদিও প্রথম টেস্ট জিততে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে বল হাতে ভূমিকা রাখতে না পারলেও ব্যাটিংয়ে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরান তিনি। দুই টেস্টে ৫৩ গড়ে ১০৬ রান ও ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন সেনুরান। পাকিস্তানের নোমান আলী ও আফগানিস্তানের রশিদ খানকে হারিয়ে সেরা হয়েছেন সেনুরান। সেনুরান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা অনেক দারুণ ব্যাপার, বিশেষ করে যখন…

Read More