Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

চাপ সামলে ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য সবটুকু নিংড়ে দিতে হবে বলছেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট না পাওয়ার পর প্লে অফে আজ্জুরিদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ উত্তর আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র। মূলত, ১৯৩০, ১৯৩৪, ১৯৮২ ও ২০০৬— এই চারটি বিশ্বকাপে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েই শিরোপা নিজেদের করেছিলো ইতালি। ফুটবলে বেশ সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য বহন করা দলটাই এখন রীতিমতো ধুঁকছে। পর পর দু’বার বিশ্বকাপে খেলতে না পারার পর টানা তৃতীয়বার বিশ্বমঞ্চে খেলার ভাগ্য এখন ঝুলছে আজ্জুরিদের। ২০১৮ আর ২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ইতালিকে খেলতে হবে প্লে…

Read More

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ১১ রানে পিছিয়ে থাকায় তারা ফলোঅনে পড়ে। তবে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। টাকার ৭৫ রান করে অপরাজিত ছিলেন। এর আগে আয়ারল্যান্ড ওপেনিংয়ে ৪১ রান পায়ঠ পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফিরে যান। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন। টাকারের সঙ্গে দোহানির ৮১ রানের…

Read More

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের নির্দেশনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নওগাঁয় ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ জেলার তিনটি উপজেলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৮ জন চিহ্নিত ডাকাত ও কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। অভিযানের সময় দেশীয় অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার জানান, পোরশা, নিয়ামতপুর ও সদর এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় এবং নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপারেশন ফার্স্ট লাইট এখনও চলমান, গ্রেপ্তারের সংখ্যাও বাড়তে পারে।…

Read More

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশের পর ভারত ও পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এসময় ফ্যান এবং দেয়ালে বুলানো বিভিন্ন জিনিস সামান্য নড়তে দেখেছেন। আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। জামায়াত আমির বাংলাদেশের…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিকদের প্রশ্নে চটে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার এক নারী সাংবাদিককে অপমানজনক ভাষায় আক্রমণ করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও হোয়াইট হাউস ট্রাম্পের পক্ষেই সাফাই গেয়ে বিবৃতি দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জানা যায়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ থাকার সময় এ ঘটনা ঘটে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ইমেইলের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প পুরোপুরি অবগত ছিলেন। এ বিষয়ে ওই নারী সাংবাদিক প্রশ্ন করতেই মেজাজ হারান ট্রাম্প। তিনি ওই…

Read More

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান। এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে করে আসেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। এছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, মির্জা…

Read More

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে এ ব্যবস্থার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। এ রায় গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। একই সঙ্গে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। তিনি বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেটি ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন কায়েম করার সুযোগ পেয়েছিলেন। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মূল তত্ত্বই প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের…

Read More

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়ার ধসে এক নবজাতক ও নরসিংসীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া, রাজধানীর কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারি নিহত হন। তারা হলেন, সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানায়, ঢাকা মেডিকেলে ১০, গাজীপুরে তাজউদ্দীন মেডিকেলে ৭২, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ ও নরসিংদী জেলা…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবার হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ এ তথ্য জানিয়েছে। এদিকে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের বিনতে জেবেইল এবং ব্লিদা এলাকায় হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিনতে জেবেইলে নিহত হিজবুল্লাহ সদস্য গোষ্ঠীটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিল। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি।আরো জানানো হয়, ব্লিদায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরাইলি সামরিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। লেবাননের স্বাস্থ্য…

Read More