বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের…
Author: TMTV Desk
জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানান, এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।বুধবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি এসব কথা বলেন। মোনায়েম মুন্না বলেন, যুবসমাজকে সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগকবলিত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শৃঙ্খলা ও আদর্শ…
আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচটি শেষ হওয়ার পরও বিতর্ক থামছে না। বিশেষ করে ভিএআরের সহায়তায় মিসরের বাতিল হয়ে যাওয়া গোলটি নিয়ে সমালোচনার ঝড় বইছে ফুটবল বিশ্বে। সেই সমালোচকদের কাতারে এবার যোগ দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি কোচ হোসে মরিনহো। ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকোর দারুণ এক গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করে দেন রেফারি। গোলের বিল্ডআপে মারওয়ান আত্তিয়ার সঙ্গে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের সংঘর্ষকে ফাউল হিসেবে চিহ্নিত করে গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেকেই। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মরিনহো। তাঁর ভাষায়, এটি ছিল ‘দিনের আলোয় ডাকাতি’। মরিনহো বলেন, ‘ফুটবল…
মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে সমিতির নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জানা গেছে, কেশরহাট বহুমুখী ব্যবসায়ী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মাদ আলী বাচ্চুসহ ১৫টি পদের প্রার্থীরা পর্যায়ক্রমে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান ও জেকের…
প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে অধিদপ্তর। সাত কার্যদিবসের মধ্যে তাদের তালিকা পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) প্রদানের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে। ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে তাদের…
ভারী বর্ষণের কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত…
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং…
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আট বছর বয়সী শিশু মাহফুজকে অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন। মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৫ জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ি থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের…
ফেনীর পরশুরামে একটি কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের প্রধান সড়কে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই সড়ক দিয়ে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ জরুরি সেবার কোনো যানবাহনও এই এলাকায় ঢুকতে চায় না। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। বারবার তাগিদ দিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না দেখায় এবার অভিনব উপায়ে প্রতিবাদ জানান তারা। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার মাঝখানেই ধানের…
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত মাদ্রাসাগুলোতে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বিভিন্ন কারণে সম্পন্ন হয়নি, তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের জটিলতা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফিসহ…

