Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে বৃহস্পতিবার পবিত্র কোরআনের সূরা মুমিনুনের চারটি আয়াত পোস্ট করা হয়েছে। সূরাটির ২ থেকে ৫ নম্বর আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন— ‘যারা নিজেদের নামাজে বিনয়-নম্র; যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে; যারা যাকাত দান করে এবং যারা নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে।’ এই চার আয়াত আসলে একজন মানুষের ব্যক্তিগত ইবাদত, সামাজিক আচরণ, অর্থনৈতিক দায়িত্ব এবং নৈতিক চরিত্র—সবকিছুর একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ রূপরেখা দেয়। কোরআনে বলা হয়েছে, যারা এই গুণগুলো অর্জন করতে পারবেন, তারাই শেষ পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন। ২ নম্বর আয়াতের বাস্তব দিক তুলে ধরে মুফাসসিররা বলেছেন, কেবল যান্ত্রিকভাবে রুকু-সিজদা করার নাম নামাজ…

Read More

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর রোমাঞ্চ এখন তুঙ্গে। আজ বৃহস্পতিবার রাতে বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও উত্তর আফ্রিকার পরাশক্তি মরক্কো। এ ম্যাচটি কেবল একটি কোয়ার্টার ফাইনালই নয়, বরং ফুটবলপ্রেমীদের জন্য ২০২২ কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের এক দুর্দান্ত পুনরাবৃত্তি। সেবার মরক্কোর রূপকথার পথচলা থামিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা। এবার বোস্টনের মাঠে ডিফেন্ডিং রানার্সআপদের হারিয়ে সে হারের প্রতিশোধ নিতে মরিয়া ‘আটলাস লায়ন্স’খ্যাত মরক্কো। অন্যদিকে দিদিয়ের দেশমের ফ্রান্সের সামনে রয়েছে ফুটবল ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়ার হাতছানি। দুদলের ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ২টায়। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। দিদিয়ের দেশমের অধীনে বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি…

Read More

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারিং নিয়ে তুমুল বিতর্কের পর এবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেছেন, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত স্বাধীন এবং কোনোভাবেই বাইরের প্রভাবের শিকার নয়। তার ভাষায়, “ফাউল মানেই ফাউল”; ঘটনাটি গোলের যত আগেই ঘটুক না কেন, ভিএআর সেটি শনাক্ত করলে রেফারিকে জানাবেই। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। এরপর লিওনেল মেসির নেতৃত্বে নাটকীয় প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে মিসরের একটি গোল বাতিল এবং শেষ দিকে পেনাল্টির দাবি নাকচ হওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কোচ হোসাম হাসান ও…

Read More

বিশ্বকাপে মিসরের স্মরণীয় অভিযানের পুরস্কার পেলেন প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির মেয়াদ থাকবে ২০৩০ সাল পর্যন্ত। বুধবার এক বিবৃতিতে ইএফএর সভাপতি হ্যানি আবু রিদা বলেন, “অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি সানন্দে অনুমোদন করেছে।” ৫৯ বছর বয়সী হোসাম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে পৌঁছায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন।…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষক পরিবারের সন্তান হাসিবুর রহমান ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো এলাকাকে গর্বিত করেছেন। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কৃষক বাবার সঙ্গে মাঠে কাজ করলেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রশাসন ক্যাডারে জায়গা করে নিয়েছেন। হাসিবুর রহমান উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক বদর উদ্দিন ও মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজের আয়া বিবিজান খাতুনের ছোট ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সংসারের নানা দায়িত্বে বাবা-মাকে সহযোগিতা করার পাশাপাশি…

Read More

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিশুদের ভর্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। বুধবার (৮ জুলাই) বিকেলে তিনি উপজেলার রায়ঘাটি আদিবাসীদের অভিযোগ ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এ সময় আদিবাসী পাড়ার বাসিন্দা রূপা, জোসনা, মিঠু ও তপন অভিযোগ করেন, তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে ফেল করার ভয় দেখানোর কারণে তারা বিব্রত হয়ে অনেক সময় সন্তানদের ভর্তি করাতে আগ্রহ হারিয়ে ফেলেন। তাদের দাবি, অতীতে কয়েকজন শিক্ষার্থী ফেল করায় পরবর্তীতে ভর্তি নিয়ত অনীহা দেখানো হয়েছে বলে তারা মনে করেন। তারা আরও জানান, ইউএনও স্যার আশ্বস্ত করে ভর্তি-ইচ্ছুক শিশুদের একটি তালিকা…

Read More

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত অনেক সুপারিশ পেয়েছি। এসব পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারব আশা করি। সব সুপারিশ পর্যালোচনা করে সামনের নির্বাচনে সংস্কার অগ্রাধিকার ও বাস্তবায়নে চেষ্টা করা হবে।বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী নির্বাচনের পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ নিয়ে অংশীজনদের সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে-পরে অবজার গ্রুপ, অংশীজনদের মতামত নিয়েছি; সবার সহযোগিতা পেয়েছি। এই সংলাপের মাধ্যমে নির্বাচন আরও কীভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়, সেই সুপারিশ আসবে আশা করি।’ গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের…

Read More

কী ঘটেনি এই ম্যাচে? ফুটবল কখনো কখনো নব্বই মিনিটের খেলা নয়। কখনো তা হয়ে ওঠে উপন্যাস। কখনো যুদ্ধ। কখনো অলৌকিকতার সাক্ষ্য। অপ্রতিরোধ্য সাহসের গল্প। মিয়ামির ফুটবলের রাতটি ছিল ঠিক তেমনই। মিসরের গোলরক্ষক মোস্তফা সোবেইর প্রায় আশি মিনিট ধরে আটকে রেখেছিলেন পৃথিবীর সেরা ফুটবলারকে। একটি পেনাল্টি ফিরেছে গ্লাভসে। একটি অনিন্দ্যসুন্দর গোল হারিয়ে গেছে ভিএআরের পর্দায়। দুই গোলে এগিয়ে থাকা এক দল ছুঁয়ে ফেলেছিল ইতিহাস। প্রায় অলৌকিক স্বপ্নকে বাস্তবতার জমিনে নামিয়ে এনেছিল মিসর। তারপর দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটে সবকিছু বদলে গেল। বদলে গেল ম্যাচের চিত্র। বদলে গেল ভাগ্য। বদলে গেল স্কোর। বদলে গেল জয়ী দলের নাম। এবং বদলে গেল গল্পের নায়কও। আর্জেন্টিনা…

Read More

জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এর মধ্য দিয়ে সরকার জুলাই বিপ্লবের আকঙ্ক্ষা বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে গেল মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে দেওয়া বক্তব্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারের অগ্রগতি দেখে এমনটাই জানান তারা। এবারের জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে অন্যতম জনদাবি ছিল জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার। এর আগে গত বছরের অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারেও আওয়ামী লীগের বিচার নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিলেন, ‘দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে…

Read More

সরকারকে দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো. মোবারক হোসাইন বলেছেন, গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না। জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ৩৬ জুলাইকে ধারণ ও স্মরণে রাখার অতিদ্রুত জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শনিবার বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণ-মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ…

Read More