স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ স্টান্ট (স্থানীয়ভাবে ‘বাউলি’ মারা) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে পড়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কিশোর একটি মোটরসাইকেলে চড়ে ঝুঁকিপূর্ণভাবে স্টান্ট করছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ১০ চাকার বালিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অপর কিশোরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতরা হলেন কেশরহাট…
Author: TMTV Desk
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চারঘাট পল্লী বিদ্যুৎ সেন্টার মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ…
(স্টাফ রিপোর্টার) :জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা।শনিবার (১ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় দুর্গাপুর পৌর সদর এলাকার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দলটির নেতাকর্মীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জিয়াচত্বর মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, জুলাই সনদ ও গণভোটের…
চলতি (২০২৬-২৭) অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ। স্বাধীনতার পর এবারই সবচেয়ে উচ্চাভিলাষী রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সদ্য সমাপ্ত অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এই লক্ষ্য প্রায় ৪৭ শতাংশ বেশি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ার পর এবার লক্ষ্যমাত্রা অর্জনে কঠোর হচ্ছে এনবিআর। বিশেষ নজরদারি এবং বড় কর ফাঁকি উদঘাটনের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে চায় সংস্থাটি। সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর আহসান হাবিব একাধিক বৈঠক করেন এনবিআর কর্মকর্তাদের সঙ্গে। এসব বৈঠকে প্রাধান্য পেয়েছে রাজস্ব আহরণ বাড়ানো, করজাল বাড়ানো ও…
মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারলকে যৌন নিপীড়ন করার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে রায় বাতিল চেয়ে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল তারা দাপ্তরিকভাবে আপিল করেছেন বলে জানা গেছে।এর আগে গত জুন মাসেও এ আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তবে সর্বোচ্চ আদালত সেবার তা নাকচ করে দিয়েছিলেন। মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। ২০২৩ সালে মামলার রায়…
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা জানান, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় না আনলে এ খাতে আস্থা ফিরবে না। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার ও বিচারের দাবি…
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ (বুধবার) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন। আদেশে বলা বলা হয়, ‘যেহেতু আমার প্রতীতি জন্মেছে যে, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল…
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে (আজাদ কাশ্মির) নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয় আন্দোলনকারীদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও সহিংসতা চরম আকার ধারণ করেছে। গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর চালানো বিশেষ অভিযানে ৩০ জনেরও বেশি স্থানীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। কাশ্মিরের একাধিক স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, গত সোমবার থেকে নিরাপত্তা বাহিনী নির্বাচন বর্জনের ডাক দেওয়া সাধারণ আন্দোলনকারীদের লক্ষ্য করে কঠোর অভিযান শুরু করে। নিহতদের মধ্যে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’র (জেএএসি) মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র জনতার…
স্পোর্টস ডেস্ক:আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফুটবল দল। আর ঐতিহাসিক এই শিরোপা জেতার পরপরই নিজের দেওয়া অনন্য এক প্রতিশ্রুতি রাখলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি বিশেষ সম্মান জানাতে তার ছবি দিয়ে শরীরে একটি নতুন ট্যাটু আঁকিয়েছেন এই তারকা ফুটবলার। কুকুরেয়া টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, স্পেন যদি ২০২৬ ফিফা বিশ্বকাপ জিততে পারে, তবে কোচ দে লা ফুয়েন্তের স্মরণে তিনি একটি ট্যাটু আঁকাবেন। নিউ জার্সি স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে কুকুরেয়া তার দেওয়া সেই কথাটি অক্ষরে অক্ষরে পূরণ করলেন।…
রাজশাহী প্রতিনিধি:পদ্মা নদীতে ঝাওগাছ বোঝাই নৌকাডুবির ঘটনার ২১ ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ বাবা ও ছেলের সন্ধান মেলেনি। নিখোঁজদের উদ্ধারে বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে মঙ্গলবার দুপুরে পবা উপজেলার চরখানপুর এলাকার পদ্মার চর থেকে ঝাওগাছ বোঝাই করে ফিরে আসার পথে তীব্র স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন পবা উপজেলার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। তবে এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) অলৌকিকভাবে প্রাণে বেঁচে…

