Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

মৌসুমী দাস- চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ মাঠজুড়ে পাকা পাট, হাতে কাস্তে। ভোরের আলো ফুটতেই জমিতে নেমে পড়ছেন কৃষক-শ্রমিক। কেউ পাট কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ কাটা পাট নিয়ে ছুটছেন জাগ দেওয়ার জায়গার খোঁজে। রাজশাহীর চারঘাট উপজেলার গ্রামাঞ্চলে এখন পাট কাটার ব্যস্ততা। তবে পাট কাটার এই ব্যস্ততার মধ্যেও কৃষকের স্বস্তি নেই। পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে পাট কাটার কাজে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। পাট কেটে ছোট ছোট আঁটি বাঁধার পর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে খাল, বিল, ডোবা ও বিভিন্ন জলাশয়ের দিকে। কিন্তু…

Read More

২১টির চার্জশিট, আড়াই হাজার আসামি; বিচার বিলম্বে হতাশ শহীদ পরিবার, সাক্ষী সংকট-তদন্তের জটিলতার কথা বলছে পুলিশ বিশেষ প্রতিবেদনঃ  দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজশাহীর রাজপথ রঞ্জিত হয়েছিল রক্তে। সেই আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া ৩০টি মামলার অধিকাংশই এখনো বিচারাধীন। তদন্তের ধীরগতি, চার্জশিট দাখিলে বিলম্ব, সাক্ষীর সংকট, পলাতক আসামি এবং আদালতে বিচারকের স্বল্পতা—সব মিলিয়ে কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বিচারপ্রক্রিয়া। শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া। তবে পুলিশের দাবি, নিরপরাধ কাউকে হয়রানি না করে তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্ত ও অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। রক্তাক্ত ৫ আগস্ট ২০২৪…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায়কে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজন করেছে সম্মিলিত ব্যাচ প্ল্যাটফর্ম ‘নভোঋদ্ধ’২০। সাংস্কৃতিক সন্ধ্যা ও জমকালো র‍্যাগ কনসার্টকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র‍্যাগ কনসার্ট। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, হাইওয়ে এবং সংগীতশিল্পী হাসান আর্ক। তাদের একের পর এক জনপ্রিয় গানে রাতভর উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও দর্শক। কনসার্টে রুয়েটের নিজস্ব ব্যান্ড গানFlower ও RAV3N-ও পরিবেশনা করে। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর…

Read More

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আলোচনা সভায় বক্তারা। তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মানুষের মধ্যে অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জবাবদিহি নিয়ে নতুন প্রত্যাশার সৃষ্টি হওয়া। এ অর্জনকে টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি আইনের শাসন ও রাষ্ট্রের সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর একটি কনফারেন্স রুমে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আরইউজে। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেবল সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক…

Read More

স্টাফ রিপোর্টার: রায়হান মন্ডল রাজশাহীর তানোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর পূর্ব থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। শহীদদের স্মৃতি ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা. আব্দুল আউয়াল বলেছেন, সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। দৈনিক গণকণ্ঠের রাজশাহীর মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট ও ক্যামেরাপার্সন আবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম,…

Read More

বগুড়ায় সদর দপ্তর নেওয়ার দাবির বিপরীতে কঠোর অবস্থান; দুই নেতার বক্তব্যে নতুন করে আলোচনায় আঞ্চলিক স্বার্থের প্রশ্ন ! নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের আলোচনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এবার কঠোর অবস্থান নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, নেসকো কেন, রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই অন্য কোথাও যেতে দেওয়া হবে না। বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জুলাইয়ের শহীদদের কাছে আমরা অপরাধী হয়ে যাব। তাদের পরিবারের কাছে আমরা কী জবাব দেব? তাদের আত্মত্যাগ কি বৃথা হয়ে যাবে?” তিনি বলেন, “না, আমরা শহীদদের আত্মত্যাগ বৃথা…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে মহানগর বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের বাবা আইনুল হক। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েকজন জুলাই যোদ্ধাও তাঁদের অভিজ্ঞতা…

Read More

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ঐক্যের নতুন ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। জাতিকে বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, ছাত্র-জনতার দাবি সংবলিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ বর্তমান সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব অর্পণ করেছে, তা শপথ অনুযায়ী পালন করা হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি,…

Read More