নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) নগরীর লক্ষ্মীপুরে হাসপাতালটির ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালট্যান্ট প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। হাসপাতালের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘদিনের জুলুম, নির্যাতন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং বহু মানুষের আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত এই দিনকে স্মরণীয় করে রাখতে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর পক্ষ…
Author: TMTV Desk
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চারঘাট মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন এবং চারঘাট উপজেলা উপদেষ্টা সদস্য মো.…
কোটা সংস্কারের দাবিতে শুরু, এক দফায় সরকার পতন; ভয় জয় করে রাজপথে ছাত্র-জনতা, ৫ আগস্টের জনস্রোতে অবসান সাড়ে ১৫ বছরের শাসনের ওয়াসিফ ইকবাল; বিশেষ প্রতিবেদনঃ ২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে এক খবর—প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর গণভবনে নেই। মুহূর্তেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ গণভবনমুখী হতে শুরু করেন। সড়কে সড়কে নামে মানুষের ঢল। কোথাও উল্লাস, কোথাও অনিশ্চয়তা, কোথাও আবার সংঘর্ষের আশঙ্কা। কিছু সময় পর সেনাপ্রধানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা আসে। ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করলে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়—টানা প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা…
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে স্থাপিত জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।…
সকালের অলসতা কাটাতে কিংবা কাজের ফাঁকে মনোযোগ ফিরিয়ে আনতে এক কাপ গরম কফির জুড়ি নেই। তবে কফির প্রভাব কি শুধু ঘুম তাড়ানো ও সাময়িকভাবে মস্তিষ্ককে চাঙা করে তোলার মধ্যেই সীমাবদ্ধ? সাম্প্রতিক এক গবেষণা বলছে, কফি আমাদের অন্ত্রে বসবাসকারী কোটি কোটি অণুজীবের ওপরও প্রভাব ফেলতে পারে। আর সেই পরিবর্তনের সঙ্গে মস্তিষ্ক ও মানসিক অবস্থার জটিল সম্পর্ক থাকতে পারে। ক্যাফেইন ছাড়াও কফির অন্য উপাদান ভূমিকা রাখতে পারে; তবে মানসিক সমস্যার চিকিৎসা নয় বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানেন, মানুষের অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সারাক্ষণ তথ্যের আদান-প্রদান হয়। এই যোগাযোগব্যবস্থাকে বলা হয় ‘অন্ত্র-মস্তিষ্ক অক্ষ’ বা গাট-ব্রেন অ্যাক্সিস। এই যোগাযোগে স্নায়ুতন্ত্র, হরমোন, রোগপ্রতিরোধ ব্যবস্থা এবং অন্ত্রে…
৫ আগস্ট গণসমাবেশ, ৬ আগস্ট দেশজুড়ে অবস্থান কর্মসূচি নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল…
নিউইয়র্ক পৌঁছবেন ২১ সেপ্টেম্বর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। তিনি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তার সম্মানে আয়োজিত হবে নাগরিক সংবর্ধনা। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হবে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র এবং যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।…
নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে তার মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। ইমেইলে যোগাযোগের পর দুবাই পুলিশ কালবেলাকে জানায়, এ ধরনের বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। সংস্থাটি আরও জানায়, বেনজীর আহমেদের বিষয়ে কোনো তথ্য জানতে হলে তার নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করতে হবে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন বেনজীর আহমেদ। এর আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর…
নিজস্ব প্রতিবেদক: পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী…
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল ও জলাশয়ে পানি কমে গেছে। দেশের প্রধান অর্থকরী ফসল হিসাবে চির পরিচিত পাট জাগ দেয়ার পানি সংকটে এখন কৃষকের গলার কাটা হয়েছে । পাট কাটার পর তা পচানোর জন্য চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পানি সংকটের কারণে অনেক কৃষক দূর-দূরান্তে পাট নিয়ে জাগ দিতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে পাশাপাশি লোকসানের আশঙ্কা দেখছেন কৃষকরা। উপজেলার বানেশ্বর, বেলপুকুর, শিলমাড়িয়া, জিউপাড়া, ভালুকগাছি ও পুঠিয়া সদরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ খাল-বিলে পর্যাপ্ত পানি নেই। কোথাও কোথাও পানি একেবারে শুকিয়ে গেছে। ফলে কৃষকরা পাট কাটার পর জাগ দেওয়ার…

