Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাজশাহীর মোহনপুরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ‘মুক্তিযোদ্ধা মোহনপুর কমপ্লেক্স ভবন’-এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মোহনপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনাররুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর বিক্রম গিয়াস উদ্দিন আহমেদ…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬ সকাল ৭.৩০মি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃত মোহনপুরের পানের ঐতিহ্য ও স্বাতন্ত্র্যকে তুলে ধরতে রাজশাহীর মোহনপুর উপজেলার প্রবেশমুখে নির্মিত হয়েছে পানের প্রতীকসংবলিত সীমানা পিলার। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে নির্মিত সীমানা পিলারটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপজেলার প্রবেশমুখে ওই উপজেলার নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বহনকারী একটি সীমানা পিলার থাকা প্রয়োজন। জিআই স্বীকৃত মোহনপুরের পান এ উপজেলার ঐতিহ্য, অর্থনীতি ও স্বাতন্ত্র্যের অন্যতম প্রতীক। তাই সীমানা পিলারে পানের প্রতীক সংযোজনের মাধ্যমে মোহনপুরের নিজস্ব পরিচয়কে দৃশ্যমান করা হয়েছে।’…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘রাজশাহীবাসী’ ব্যানারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর হেতমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ অবিলম্বে বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান। বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অঞ্চলের…

Read More

স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম রাজশাহীতে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ১ লাখ ৭৪ হাজার ৫৭টি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। রোববার (১৯ জুলাই) সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৩৬টি ডিলার পয়েন্টসহ জেলার ৯টি উপজেলায় মোট ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। জুলাই মাসের প্যাকেজে ৪৫৮ টাকা মূল্যে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং ক্রেতার চাহিদা অনুযায়ী দুই ধরনের সাবান দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দুই…

Read More

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আজকে অনেকগুলো কথা ও প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে।  শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী এই মন্তব্য করেন। অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফখরুল আরও বলেন, আমার…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে নকল এপি (অনুমোদন) নম্বর ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির অভিযোগে মেসার্স ভাই বোন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনিয়মপূর্ণ বালাইনাশক ধ্বংস করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন,…

Read More

জামায়াত নেতা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন!’ রোববার তিনি লেখেন, ‘আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিটাই পরিবর্তন করে দিচ্ছেন। কোথাও কোনো মানবিক দুর্যোগে তিনি যেভাবে সবার আগে ছুটে যান, বিশেষত গত পরশু তিনি যেভাবে চট্টগ্রামে গেঞ্জি পরে পানিতে নেমে গেছেন, তাতে সত্যিই রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে। অন্য যেকোনো দল, এমনকি জামায়াতের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি/প্রার্থী, তারা নিজেদের ভাবসাব ধরে রেখে রাজনীতি করবে আর গণমানুষকে ইগনোর করবে—তার কোনো সুযোগই নাই।’ ড. হাফিজুর লেখেন, ‘জামায়াতের আমির হয়ে শফিক সাহেব গেঞ্জি…

Read More

এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ভারতের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের দাস-দাসীরা দিল্লিতে; বাংলাদেশে এখন আপনাদের দাসদের রাজত্ব নেই।’গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। জিলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি রংপুরবাসীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সন্তান আবু সাঈদ অকাতরে জীবন বিলিয়ে দিয়ে পুরো বাংলাদেশকে দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের যে বার্তা দিয়েছেন, তা হলো—দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতে হবে। কারও তাঁবেদারি করে থাকবেন না।’ কর্নেল অলি বলেন, ‘কয়েকদিন আগে ভারতীয় হাইকমিশনার বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি সুন্দর কবিতা শোনালেন—একই আকাশ, একই বাতাস।…

Read More

ভারী বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। রেলওয়ে জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও একই রুটে যাত্রী পরিবহন করবে। রেলওয়ে সূত্রে জানা যায়, টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের পূর্ব পাশে শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। সেখানে পানির উচ্চতা রেলপথের ওপর সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। অথচ রেলের লোকোমোটিভের ট্রাকশন মোটরের নিরাপদ চলাচলের জন্য…

Read More