জৈব সার তৈরির সম্ভাবনা থাকলেও নেই উদ্যোগ !! আবুল কালাম আজাদ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর কলার হাটে সপ্তাহে চারদিন প্রায় লক্ষাধিক কলার বেচাকেনা হলেও হাটজুড়ে জমে থাকা উচ্ছিষ্ট ময়লা-আবর্জনার স্তূপের উপরেই চলছে এই বৃহৎ কলার হাট । আমদানিকৃত কলার সাথে আসা কলার পাতা পচে কলারখোসা, কাণ্ড, পলিথিন ও অন্যান্য বর্জ্য বৃষ্টির পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন হাটের শতাধিক শ্রমিক ও ব্যবসায়ীদের। এতে চুলকানি, পচড়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন তারা। সপ্তাহে চারদিন শুক্রবার,শনিবার,সোমবার ও মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বানেশ্বর কলার হাটে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কলা আসে। বেচাকেনা শেষে কলার…
Author: TMTV Desk
চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। গত ২০ আগস্ট সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান এ রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৭ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। আজ সোমবার (২৪ আগস্ট) সিআইডির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির হাতে সোপর্দ করে। ওই…
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লোহিত সাগর লাগোয়া ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) বলেছে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে হামলায় জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে এবং এর ফলে মূল ডেকে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, ‘‘কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানায় সেটির মূল ডেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন।’’ হামলার পর জাহাজে থাকা সব কর্মী নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে…
চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া পণ্য ও নিলামযোগ্য ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের কর্মক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার জট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিত নিলাম কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগস্ট ২০২৬ মাসের নিলাম কার্যক্রমে দুটি ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬-এর আওতায় ১০১টি লটে রয়েছে ২৯০টি কনটেইনার পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক ওয়েস্টেজ (স্ক্র্যাপ), চেস্ট ফ্রিজার, পাইপ, সুতা, কাপড়, সোলার মডিউল, লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য এবং পুরোনো…
গণভোটের রায়ের প্রশ্নে সরকারের (আইনমন্ত্রীর) অনড় অবস্থানের বিপরীতে জামায়াতের স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের ৭০ শতাংশ ভোট ‘হ্যাঁ’-তে পড়েছে। এই রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য ও জামায়াত কোনো নমনীয়তা দেখাবে না। এই মুহুর্তে গণভোটের রায় বাস্তবায়নের চেয়ে বড় কোনো ইস্যু নেই। জনগণের ঐতিহাসিক রায় বাস্তবায়নের প্রশ্নে ‘তিল পরিমাণ ছাড়’ দেওয়া হবে না। সংসদ ব্যর্থ হলে জামায়াত জনগণের কাছেই ফিরে যাবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত…
শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন কাউন্সিলের সদস্যরা।সোমবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সভায় রুয়েটের একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও…
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর রানীবাজারে তোষক বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটির জেরে রুয়েট শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও কর্মচারীদের বিরুদ্ধে। গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে রুয়েটের বিভিন্ন বিভাগের অন্তত ৫–৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবিনের সঙ্গে রানীবাজারের এক তোষক বিক্রেতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের কর্মচারীরা মুবিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। পরে মুবিন রুয়েট ক্যাম্পাসে ফিরে এসে বিষয়টি তার সহপাঠী ও অগ্রজদের জানান। ঘটনার সমাধানের উদ্দেশ্যে প্রায় ১৫–২০ জন শিক্ষার্থী…
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৩ আগস্ট,২০২৬) সকাল ১০ ঘটিকার সময় থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখনও রুয়েট ছাত্রদল এর কোনো কমিটি না থাকায় চার আয়োজক রুয়েট ছাত্রদলের কোনো পদে না থাকলেও ক্যাম্পাসে তারা ছাত্রদলের আদর্শের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সিরিজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি…
আবুল কালাম আজাদ, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ১৯টি মহিষসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় জুয়েল রানা ওরফে সানি (৪০) নামে এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন একটি হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র্যাব সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর হাট থেকে দুটি ট্রাকে করে ৩৮টি মহিষ রাজশাহী সিটি হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে ১৫ থেকে…
রাজশাহীর চারঘাটে মানবিক সহায়তার আকুতি, “গরু-ছাগল ও জমি বিক্রি করেও মেলেনি সুস্থতা” রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া মসজিদপাড়া গ্রামের মোছা. সুমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। ২০১৯ সালে রোগটি শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসা চালিয়ে আসছেন তিনি। ইতোমধ্যে পরিবারের শেষ সম্বলটুকুও চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিদিনের ওষুধের খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সুমা বেগমের ব্রেন টিউমার শনাক্ত হয়। পরের বছর ২০২০ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার…

