সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকার নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তবে তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, সে বিষয়ে সরাসরি উত্তর দেননি তিনি। মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয় কথা হলো, এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি’। ‘সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।’ গত শুক্রবার আগস্ট টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার…
Author: TMTV Desk
বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে থাকায় চড়া দামে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা হবে, নাকি কিছুটা সহনীয় মাত্রায় লোডশেডিং মেনে নেওয়া হবে—এ বিষয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে গ্যাস-সংকট চলছে। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে দেশজুড়ে এক হাজার থেকে দুই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, এলএনজি কার্গোর সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। তবে অচিরেই এ পরিস্থিতির উন্নতি হবে। শিল্পোদ্যোক্তাদের টিকিয়ে…
বিগত ১৭ বছরে দেশের কোনো শহরই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি বরং এই সময়ে গৃহীত অনেক মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। জাকারিয়া তাহের বলেন, বিগত সময়ে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যেগুলোর প্রকৃত কোনো প্রয়োজনই ছিল না। আবার অনেক প্রকল্প শেষও করা হয়নি। শুধু জনগণের অর্থের অপচয়ই হয়েছে। সিউকের যাত্রায় সিলেট একটি পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব শহর গড়ে ওঠবে উল্লেখ করে তিনি…
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ দমন-পীড়নের নয় বছর পূর্তিতে সোমবার (২৪ আগস্ট) কক্সবাজারে বিক্ষোভ করেছেন শত শত রোহিঙ্গা শরণার্থী। তাদের দাবি একটাই—নিজেদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং পূর্ণ অধিকার নিয়ে ফিরে যেতে চান তারা। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর কেটে গেছে নয় বছর। কিন্তু তাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতেই আটকে আছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ মিয়ানমারের ওই অভিযানকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এত বছর পরও তাদের নিরাপদ প্রত্যাবাসনের কোনো স্থায়ী সমাধান হয়নি। কারা এই রোহিঙ্গা? রোহিঙ্গারা মূলত মুসলিম…
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ দেশের তরুণদের জন্য হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য…
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ হাজার ৪৪ জন। আর চলতি বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৩০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৮৬ জন বেশি। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। গত বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল…
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৬ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জন গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯১ জনসহ ১৫ মার্চ থেকে এ…
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করে ভারতীয় যুবক দীপ রুদ্র পাল(২৩)। পরবর্তীতে দেহ তল্লাশি করে ২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় নাগরিক রুদ্রকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। রবিবার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৫টায় ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে রুদ্র পাল(২৩) নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানার চৌকস একটি দল নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। উপপরিদর্শক…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন। ইতোমধ্যে স্টেশনমাস্টার পদায়ন করা হয়েছে। শুরু হয়েছে স্টেশনের কার্যক্রম এবং শেষ পর্যায়ে রয়েছে আউটলাইনের কাজ। স্টেশনটি চালু হলে অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে যাত্রাবিরতি করবে। এতে চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার মানুষের রেলযাত্রার সুযোগ আরও সহজ হবে। জানা গেছে, ১৯২৯ সালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছী রেলস্টেশনটি স্থাপন করা হয়। স্টেশনটির নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ ১২ জন জনবল ছিল। তবে ২০১৮ সালের ৪ জানুয়ারি স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়ার হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) মাহাবুবুর রহমান, চারঘাট পৌর…

