ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে তীব্র শ্রেণিকক্ষ সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত কক্ষ না থাকায় উর্দু ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মতো কয়েকটি বিভাগে একই কক্ষে একাধিক বর্ষের ক্লাস নিতে হচ্ছে। কোথাও গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে, আবার কোথাও শ্রেণিকক্ষের বাইরে বসে ক্লাস করারও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষ সংকটের কারণে কখনো ক্লাসের সময় পরিবর্তন, কখনো অন্য বিভাগের সঙ্গে কক্ষ ভাগ করে ক্লাস এবং কখনো ক্লাস বাতিল হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সংকট চললেও এর স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা অনুষদের সব বিভাগ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের একাডেমিক কার্যক্রম…
Author: TMTV Desk
প্রায় দুই বছর ধরে কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল চট্টগ্রাম মহানগর যুবদলের। অবশেষে সেই স্থবিরতা কাটল। নতুন কমিটি গঠন না করে আগের কমিটিকে পুনর্বহাল করার অনুমতি দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বিলুপ্ত হওয়া চট্টগ্রাম মহানগর ও এর অধীনস্থ সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলীয়…
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণঅনশনের আয়োজন করা হয়। গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ দরজায় তালা। ভেতরে নেই স্বাস্থ্যকর্মী। বাইরে অপেক্ষায় রোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। রাজশাহীর চারঘাট উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। ফলে সরকারের বিনামূল্যের প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষ। চারঘাট উপজেলায় মোট ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কেন্দ্রে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরামর্শ, উচ্চতর চিকিৎসাকেন্দ্রে রোগী পাঠানো এবং ২৭ ধরনের জরুরি ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে ভিন্ন চিত্র। সম্প্রতি দুই শনিবারসহ সপ্তাহের বিভিন্ন দিনে ঝিকরা, খোর্দগোবিন্দপুর, বনকিশোর, মুংলি, বুধিরহাট ও…
‘ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে’ নবীপ্রেমের আবেগে সাদা পোশাকে, মাথায় টুপি আর হাতে নানা রঙের পতাকা-ফেস্টুন নিয়ে রাজশাহীর রাজপথে নেমেছিলেন হাজারো মানুষ। ‘নারায়ে তাকবির’, ‘নারায়ে রিসালাত’, ‘ইয়া রাসুলাল্লাহ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সকালে বিভিন্ন দরবার শরিফ, খানকা, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও অনুসারীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য জশনে জুলুশ। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অনুসারীরা একত্রিত হন। পরে জশনে জুলুশটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা ও…
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে সহকারী কমিশনার ভুমি শিবু দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানে ঝলমলিয়া বাজার থেকে মাদক বিক্রির অভিযোগে মোন্তাজ আলী ছেলে নুরুল ইসলাম নুর এবং খুঁটিপাড়া থেকে মাদক সেবনের অভিযোগে আব্দুল গফুর ছেলে জব্বার আলীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৬ মাস…
প্লাস্টিক-স্টিলের দাপটে কমেছে চাহিদা, পাঁচ বছরে ৩০ পরিবার থেকে টিকে আছে মাত্র ৮ রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ একসময় গ্রামবাংলার ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো মাটির হাঁড়ি-পাতিল, কলস, সরা, বাসনসহ নানা ধরনের তৈজসপত্র। রান্না থেকে শুরু করে পানি সংরক্ষণ—প্রায় প্রতিটি ক্ষেত্রেই ছিল মাটির তৈরি সামগ্রীর ব্যবহার। রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের পালপাড়াতেও একসময় দিন-রাত ব্যস্ত সময় কাটাতেন কুমাররা। মাটির তৈরি এসব সামগ্রী বিক্রি করেই চলত বহু পরিবারের সংসার। তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। প্লাস্টিক, স্টিল, মেলামাইন ও সিরামিকের তৈরি সস্তা ও টেকসই পণ্যের ব্যাপক ব্যবহারে মাটির হাঁড়ি-পাতিলের চাহিদা কমেছে। ফলে বেলনা…
ব্রেটো সূচক ৬১.৩৩, রামেকে চিকিৎসাধীন ৩৪ রোগী নিজস্ব প্রতিবেদনঃ রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। নগরীর পাঁচ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ কীটতাত্ত্বিক জরিপে এডিস মশার প্রজনন ঘনত্বের ব্রেটো সূচক পাওয়া গেছে ৬১ দশমিক ৩৩। মাত্র দুই মাস আগে মে মাসে একই সূচক ছিল ৩০ দশমিক ৬৬। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে নগরীতে ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, ব্রেটো সূচক ২০-এর বেশি হলে কোনো এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচিত হয়। সেই হিসাবে রাজশাহীর বর্তমান সূচক উচ্চ ঝুঁকির সীমার তিন গুণেরও বেশি। এদিকে এডিসের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ…
আইনগত জটিলতার অবসান, পিএসসির সঙ্গে কাজ শুরু: প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদন: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের প্রধান শিক্ষক সংকট কাটতে যাচ্ছে। আইনগত জটিলতার অবসান হওয়ায় ৩২ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে মন্ত্রণালয়ের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে একই স্থানে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ একসময় রাজশাহীর চারঘাটের গ্রামবাংলায় সকাল কিংবা দুপুরের নীরবতা ভেঙে ভেসে আসত সাইকেলের ঘণ্টির শব্দ। কাঁধে ডাকের ব্যাগ ঝুলিয়ে পথে পথে ছুটে বেড়াতেন ডাকপিয়ন। তার আগমনের সাথে জড়িয়ে থাকত মানুষের কৌতূহল হয়তো প্রিয়জনের চিঠি এসেছে। একটি চিঠির জন্য অপেক্ষা করতে হতো দিনের পর দিন। দূর শহরে থাকা সন্তান, প্রবাসী স্বজন কিংবা প্রিয় মানুষের হাতে লেখা কয়েকটি কথা পৌঁছাতে সময় লাগলেও সেই অপেক্ষার মধ্যেই ছিল অন্যরকম আনন্দ। ডাকপিয়নের হাতে একটি খাম পৌঁছানোর পর সেটিকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হতো আবেগঘন মুহূর্ত। চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামেও একসময় এমন দৃশ্য ছিল খুবই পরিচিত। সাইকেল চালিয়ে ডাকপিয়ন এক বাড়ি…

