Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি। সংসদ সচিবালয়ে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসময় সেটি তিনি গ্রহণ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। বেশ কদিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছিল। গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে বঙ্গভবন সূত্র…

Read More

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সর্বশেষ সংসদ অভিমুখে মিছিলে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। ‘প্রতিটি জেলা, একদিন, এক দাবি’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে সিজেপি। একইসঙ্গে ভারতের বিভিন্ন স্থানে পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর ডয়চে ভেলের। বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য স্থানীয় শিক্ষার্থী ইউনিয়ন ও অন্যান্য সংগঠনকে অনুমতি নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সংগঠনটি। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন…

Read More

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক জানান, দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এবং বহু সংসদ সদস্যের অনুরোধে তিনি অনশন ভেঙেছেন। দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তবে আলোচনায় কী বিষয়ে সমঝোতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে শিগগিরই ভিডিও বার্তায় সব তুলে ধরবেন বলে জানান। এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক লেখেন, কিছুক্ষণ আগে…

Read More

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ড থেকে ফিরে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দেবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল,…

Read More

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। সেই ঘোষণার বাস্তবায়ন করে এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক। জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ উপস্থিতি ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। ফলটা প্রত্যাশিত না হলেও গর্ব নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তায় ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার…

Read More

দীর্ঘদিন ভারতে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার পর রাজনৈতিক চাপের মুখে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত রাষ্ট্রপতিকে সরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলে তিনটি সূত্র জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগের ফলে শেখ হাসিনার উচ্চপর্যায়ের শেষ মিত্রও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাবেন। ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে তার সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং দলটির অনেক নেতা-কর্মী কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। রাষ্ট্রপতির মুখপাত্র পদত্যাগের কারণ উল্লেখ না করলেও বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র…

Read More

বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর শুক্রবার (২৪ জুলাই) থেকে নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বাধ্যতামূলক শ্রম (ফোর্সড লেবার) নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত এ শুল্ক আরোপ করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জারি করা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ঘোষিত প্রায় বৈশ্বিক শুল্কব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত বছর জাতীয় জরুরি ক্ষমতা আইনের আওতায় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্প ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ‘রেসিপ্রোক্যাল’ শুল্ক আরোপ করেছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত…

Read More

রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৩ জুলাই) দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাই এয়ারওয়েজে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবেন তিনি। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই (রোববার) তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন তিনি। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফর সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে তিনি শুক্রবারই দেশে ফিরবেন। বাংলাদেশের সংবিধানের…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাজশাহীর মোহনপুরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ‘মুক্তিযোদ্ধা মোহনপুর কমপ্লেক্স ভবন’-এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মোহনপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনাররুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর বিক্রম গিয়াস উদ্দিন আহমেদ…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬ সকাল ৭.৩০মি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে…

Read More