ক্রেতা সংকটের সঙ্গে লোডশেডিংয়ের ধাক্কা, রাত ৮টায় বন্ধ হচ্ছে দোকান সারাদিন দোকান খোলা, কিন্তু ক্রেতার দেখা কম। বিকেলের পর যখন একটু একটু করে জমতে শুরু করে বেচাকেনা, তখনই নেমে আসে অন্ধকার। একবার বিদ্যুৎ গেলে দেড় থেকে দুই ঘণ্টা, কখনো তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। দিনে চার-পাঁচবার পর্যন্ত বিদ্যুৎ চলে যাওয়ায় বেচাকেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকুই হারাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চাকরিজীবী ক্রেতারা অফিস শেষে মার্কেটে এসে দেখছেন, প্রয়োজনীয় অনেক দোকানের ঝাঁপ নামানো। ফলে ক্রেতার হাতে সময় নেই, ব্যবসায়ীর হাতে ক্রেতা নেই—দুজনেরই এখন ভোগান্তির শেষ নেই। রাজশাহীর সাহেববাজার, আরডিএ মার্কেট ও নিউ মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ক্রেতা সংকট, ঘন ঘন লোডশেডিং,…
Author: TMTV Desk
ভাঙনে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে, পানিবন্দি ৫০ হাজার; সাপের আতঙ্ক পদ্মার পানি নামতে শুরু করেছে। কোথাও সামান্য কমেছে, কোথাও আবার এখনো বিপৎসীমার কাছাকাছি। কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে স্বস্তি ফেরেনি রাজশাহীর চরাঞ্চলের মানুষের জীবনে। বরং বন্যা ও নদীভাঙনের ক্ষত আরও গভীর হচ্ছে। কোথাও ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হচ্ছে নদীগর্ভে; কোথাও পানিবন্দি মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্যের সংকটে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সাপের উপদ্রব। নদীর পানি বাড়ার সময় নিচু এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ উঠে আসছে উঁচু জায়গা ও লোকালয়ের দিকে—এমন দাবি চরাঞ্চলের বাসিন্দাদের। রাজশাহী নগরীর সীমান্তবর্তী অবকাশ এলাকাতেও কয়েক দিনে একাধিক…
রাতভর চলে ব্যাটারি চার্জ, বাড়ছে বিদ্যুতের ‘গোপন লোড’ও রাজস্ব ক্ষতির ঝুঁকি রাজশাহীতে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেই চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশার বাণিজ্যিক চার্জিং। কোথাও বাড়ির মিটারে, কোথাও দোকানের সংযোগে, আবার কোথাও বৈধ সংযোগের বাইরে সরাসরি বিদ্যুৎ নিয়ে রাতভর চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি। প্রতি গাড়ি থেকে দৈনিক ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হলেও সেই বিদ্যুৎ ব্যবহারের বড় অংশই যাচ্ছে আবাসিক কিংবা অবৈধ সংযোগের মাধ্যমে। এতে একদিকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বাড়ছে হিডেন লোড, অন্যদিকে সরকার ও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের রাজস্ব হারাচ্ছে বিপুল অঙ্কের টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেশন বাজার ও স্টেডিয়াম মার্কেট ঘুরেও এমন অভিযোগের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভেঙে ও ছিঁড়ে ফেলেছেন এক প্রবীণ শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে দাবি করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের দুই সন্তানকে নিয়ে ডাকসু ভবনের সংগ্রহশালায় আসেন আবু তৈয়ব হাবিলদার। সেখানে অবস্থানকালে একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি ভেঙে ফেলেন। এরপর ফ্রেম থেকে ছবিটি বের করে তা ছিঁড়ে ফেলেন। পরে তিনি আরো দুটি ছবি মেঝেতে আছড়ে ভাঙেন এবং একইভাবে ফ্রেম থেকে বের করে…
দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রীত্ব ছাড়েন তিনি। এরপর থেকে তিনি ব্যক্তিগত জীবন যাপন করছেন। আলোচনায় আছেন পপস্টার কেটি পেরির সঙ্গে সম্পর্ক নিয়ে। এবার যেন জীবনের নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন জাস্টিন ট্রুডো। রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ানোর পর চলচ্চিত্র ও বিনোদন জগতে তার নতুন করে সম্পৃক্ততার আভাস মিলছে। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আয়োজনে লালগালিচায় উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও বিনোদন অঙ্গনের তারকাদের ভিড়ে ট্রুডোর উপস্থিতি কৌতূহল তৈরি করেছে। টরন্টোর অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ট্রুডোর…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রাহকরা। একই সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ না থাকায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। তাই দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত কর্মসূচির বিপরীত অবস্থানে থাকা পক্ষ বা বহিরাগতদের সরিয়ে না দেবে, ততক্ষণ গ্রাহকদের…
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে লাঞ্ছিত হন বলে দাবি করেন তিনি। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। দেশে ফিরেই বাঁধন জানান, এই হামলার জেরে সেখানে থাকা তার সিনেমার টিম তথা দলের সদস্যরা নাকি একরকম বর্জন করেছে তাকে! হামলার পর ভেনিসে কতটা সহায়তা পেয়েছেন, তা জানিয়ে বাঁধন বলেন, ‘ভেনিস ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর, ইতালি সরকার, আমাদের দেশের সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস…
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। নভেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। বিশ্ববাজারের নজর এখন মূলত মধ্যপ্রাচ্যের দিকে। নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দেওয়ায় তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথগুলোতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে রোববার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তবে বর্তমানে ইরান এই জলপথ ব্যবহারকারী…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অকুতোভয় ছাত্রসমাজ জিন্নাহর সেই চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছিল, যা পরবর্তী সময়ে আমাদের রক্তক্ষয়ী ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের মূল ভিত্তি গড়ে দেয়। যে ছাত্রসংসদ বাংলার…
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬০। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, যার স্কোর ১৬৯।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়। বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ১৬৭। ১৬৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় চতুর্থ স্থানে ১৬৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভিয়েতনামের শহর হো চি মিন সিটি। ১৬২ স্কোর নিয়ে ইরাকের রাজধানী বাগদাদ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। একটি…

