
তিনি বলেন, দেশে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীরা সতর্ক রয়েছেন। গত ১৭ বছর তাঁরা রাজপথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। যেকোনো অপকর্ম কঠোর হাতে দমনে তাঁরা প্রস্তুত বলেও জানান তিনি।
আইনজীবীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা বাদল বলেন, সারা দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সজাগ থাকবেন। যারা সন্ত্রাস, নৈরাজ্য কিংবা আইনের বাইরে কোনো কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতা।


