অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি—এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। আমাদের চেষ্টা থাকতে হবে যার যার প্রতিভা সে যেন বের করে আনার সুযোগ পায়।” ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “বাংলাদেশের তরুণ-তরুণীরা বহু দীর্ঘপথ যাওয়ার জন্য প্রস্তুত। তারা দেশের জন্য সেরা তো হবেই, আন্তর্জাতিকভাবেও সেরা হবে। এটির ব্যবস্থাও করতে হবে। শুধু দেশে সেরা…
Author: TMTV Desk
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (সোমবার) এ মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। গত ২৩ অক্টোবর এ…
আলমগীর হোসেন, রাজশাহী (বাগমারা)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের পারিলা কুঁড়োল বিলের মাছ চাষের অর্থ আত্মসাতের ভূয়া তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ নভেম্বর) বিকেলে কুঁড়োল বিলের পাশেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুঁড়োল বিলের ক্যাশিয়ার ও বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল এক পোষ্টে আবু হুরায়রা মিথ্যা অপ-প্রচার করায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কছিমউদ্দিন জোয়ার্দার বলেন, গতকাল মঙ্গলবার “Abu Huraira” এবং “বাগমারা উপজেলার খবর” নামক ফেসবুক আইডি থেকে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করে অপ-প্রচার চালানো হচ্ছে যা সামাজিকভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করছে। বিষয়টি আমার দৃষ্টি…
রাজশাহীতে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের উদ্যোগে “জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে”একটি বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী মহানগর সভাপতি শামিম উদ্দিন, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি মোহাম্মদ রুবেল আলী, রাজশাহী জেলা…
সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে। এ সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতায় থাকব, ভোটে অংশগ্রহণ করব, জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু সেই সরকারের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে যে সুপারিশগুলো সরকারের কাছে দেওয়া হলো, সেখানে অনেকটা আমি বলব যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তার থেকে বহুদূরে সরে গিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী…
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নবনির্বাচিত রাকসু নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু কার্যালয়ে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগাপ্লুত হয়ে বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তবে বিগত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিলো—যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ শীতের আগমনের সাথে সাথে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা বেড়েছে গ্রাম অঞ্চলের নারীদের মাঝে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। শীত আসলেই কুমড়ো বড়ির কথা মনে পড়ে যায়। শীতের খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ-সবজিতে কুমড়ো বড়ির প্রচলন দীর্ঘ দিনের। রাজশাহীর চারঘাটে কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। বুধবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে নারীদের। কুমড়ো বড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীণ নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল…
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনার মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠনের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে এবং পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। বুধবার সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশন দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, গত আট বছরে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে পে-স্কেল বাস্তবায়নে বাজেটের বিষয় এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায়…
আজ (বুধবার) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।
শ্রমিকদের পাওনা পরিশোধে অবহেলা বা অনিয়ম রোধে সরকার মালিকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত “শ্রম অধিকার সুরক্ষা ও আইএলওর সহযোগিতা” বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, আগামী ২০ নভেম্বর আইএলওর সাধারণ সভায় শ্রমিকদের পাওনা পরিশোধ ও শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরা হবে। তার ভাষায়, শ্রমিকদের অধিকার রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা চাই, শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা করে টেকসই শ্রম সম্পর্ক গড়ে উঠুক। ড. সাখাওয়াত আরও বলেন,…

