Author: TMTV Desk

আবুল কালাম আজাদ, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারী কমিশনার ভূমি শিবু দাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ পুঠিয়ার সাংবাদিকবৃন্দু প্রমূখ। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে আগামী রোববার (৩০ নভেম্বর)। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ সমাবেশকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী বিভাগীয় সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি জানান, রাজশাহী মহানগর ছাড়া বিভাগের অন্য সাত জেলার জামায়াতের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। একই সঙ্গে অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে আসেন বিএনপি মহাসচিব। এসময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

Read More

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

Read More

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের শাসনক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তারের পর এই ঘোষণা দেওয়া হয়। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ী দাবি করায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছিল, যার জেরে এই অভ্যুত্থান ঘটল। বুধবার (২৬ নভেম্বর) সেনাসদস্যদের একটি দল ঘোষণা দেয়, দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন তাদের হাতে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তারা নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দেয় এবং জানায়, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামরিক কর্মকর্তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব ধরনের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন।…

Read More

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।  এর আগে গত রোববার এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। দুদক…

Read More

কিলিয়ান এমবাপ্পের চার গোলের পরেও অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে জাভি আলোনসোর দল। আগের তিন ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ জয় ক্ষরা কাটাতে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে খেলতে নামে। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে আলোনসোর শিষ্যরা। তবে স্রোতের বিপরীতে গিয়ে চিকিনিয়োর গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। ২২তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াইয়ে নতুন করে নাটকীয়তা ফেরান মেহদি তারেমি। হেডে গোলটি করেন ইরানের ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি…

Read More

একের পর এক হারে বিধ্বস্ত লিভারপুল। যেন জয়ের পথটাই এখন তাদের কাছে বড্ড অচেনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন। একই রাতে রীতিমতো উড়ন্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখকে মাটিয়ে নামিয়ে আনল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৩-১ গোলে জিতেছে।  লিভারপুল ১ : ৪ পিএসভি আর্নে স্লটের দল সাম্প্রতিক সময়ে প্রায় সব প্রতিযোগিতায় নিজেদের হারিয়ে খুঁজছে। গতকালের (বুধবার) ম্যাচ মিলিয়ে সবশেষ ১২ খেলার মধ্যে ৯টিতেই হেরেছে লিভারপুল। নভেম্বরের শুরুতে ইউসিএলের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ১-০ ব্যবধানে জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এরপর ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্টের কাছে…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছেন, এক হয়েছে, গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছেন। উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। রিজভী বলেন, ইকোনোমিক্স শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো হাসিনোমিক্স। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে—এটাই ছিল সেই নীতি। পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল…

Read More

ছাত্রশিবির করার কারণে জালিয়াতির অভিযোগ এনে মাস্টার্সের ফলাফল স্থগিত রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের। স্নাতকে তিনি ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। ২০১৩ সালে স্থগিত হওয়া সেই ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে তিনি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন এবং সিজিপিএ ৪ অর্জন করেছেন। রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০০৭-০৮ বর্ষের শিক্ষার্থী। ছাত্র জীবনে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি মদিনার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. হাসনাত কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থী এমএসসি (থিসিস গ্রুপ) পরীক্ষা, ২০১২ (যা অনুষ্ঠিত হয়েছিল আগস্ট-নভেম্বর, ২০১৩ এবং সেপ্টেম্বর-নভেম্বর, ২০২৫ মাসে)’তে উত্তীর্ণ ঘোষণা করা…

Read More