Author: TMTV Desk

পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সুলভমূল্যে গরু-মুরগি, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী: গরুর মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি: ২৫০ টাকা প্রতি কেজি পাস্তুরিত দুধ: ৮০ টাকা প্রতি লিটার ডিম: ৮ টাকা প্রতি পিস মন্ত্রণালয় জানিয়েছে, এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করেছেন চার লাখ ৬৪ হাজার প্রবাসী। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার সকাল ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে তাদের কাছে। পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদী হতে পারে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।  খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে এ জনসভায় অনুষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, বিশেষজ্ঞরা…

Read More

কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত সরকার দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। তিনি বলেন, ক্ষমতায় এলে জনগণের অর্থ লুণ্ঠনের সঙ্গে জড়িতদের কাছ থেকে প্রতিটি টাকার হিসাব আদায় করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশখালী–কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদের সমর্থনে সভাটির আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন,…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এসময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের…

Read More

বছরের শুরু থেকেই সোনার বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। দেশের বাজারে দাম ঠিক থাকে ১২ ঘণ্টারও কম। সোমবার (২ ফেব্রুয়ারি) এই অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে। সকালে সকাল ১০:৪৫ মিনিটে নতুন দাম কার্যকরের পর বিকেল ৩:৪৫ মিনিটে আবারও সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫,৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫,৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী: ২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা ২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা ১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা সনাতন পদ্ধতির সোনা: ১,৬৪,৫২১ টাকা বাজুস জানিয়েছে, বিক্রয় মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ৬% মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। গয়নার…

Read More

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক এই রায় দেন। রায়ে দুই মামলায় শেখ হাসিনাকে ৫ বছর করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাস করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে…

Read More

এ বছর রমজান শুরু হবে কবে এবং শুরুর দিনটি বৃহস্পতিবার হবে নাকি শুক্রবার? মুসলিম বিশ্বের এমন কৌতূহল নিয়ে জ্যোতির্বিদরা বিশ্লেষণ করে বলছেন, যেসব দেশ নিশ্চিত চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ঘোষণা করে, সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার।  বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে। এসব দেশে স্থানীয় পর্যবেক্ষণ ও আবহাওয়ার ওপর নির্ভর করে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি। আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের…

Read More

নির্বাচনের আগে ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় সীমাবদ্ধতা আরোপ করেছে। মোবাইল ব্যাংকিং লেনদেন: দিনে সর্বোচ্চ ১০,০০০ টাকা; একবারে সর্বোচ্চ ১,০০০ টাকা। ইন্টারনেট ব্যাংকিং: ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবিধা পুরোপুরি বন্ধের প্রস্তুতি যে অ্যাপ প্রভাবিত: বিকাশ, নগদ, রকেট, ব্র্যাক আস্থা, সিটি ব্যাংক সিটিটাচ, ডাচ্‌-বাংলা নেক্সাস পে নির্বাচন কমিশনের চাহিদায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ লেনদেনেও নজরদারি জোরদার করা হয়েছে; দিনে ১০ লাখ টাকার বেশি লেনদেন বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজন হলে লেনদেনের সীমা আরও পরিবর্তন হতে পারে। এ সিদ্ধান্তের ফলে ভোটের আগে ডিজিটাল টাকার চলাচল…

Read More

ওয়াশিংটন ও তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে ইরানে বারবার হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হস্তক্ষেপের হুমকির পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‌‌‘‘(ট্রাম্প) নিয়মিতই বলেন যে, তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি…

Read More