রাজশাহীতে মোহনপুর থানার বেড়াবাড়ী গ্রামে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ আক্রমণের ঘটনা ঘটেছে। জমিটি দখল করা নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ওই পরিবারের লোকজনদের ব্যাপক মারপিট করে গুরুতর জখম করেছে। এতে অন্তত ৭ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা হয়রানিমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ভুক্তভোগিরা রাজশাহীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। রাজশাহীতে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করতে আক্রমণে গুরুতর জখম ৭ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিকের ছেলে মেহেদী হাসান রনি বলেন, আমরা পেশায় কৃষক। মোহনপুর থানাধীন বেড়াবাড়ী গ্রামের শামীমের বাড়ীর উত্তর…
Author: TMTV Desk
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামি সমমনা দলগুলো এক্যের ডাক দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ২.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত ৫ দফা দাবিতে ৮ দলের উদ্যোগে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই, গণভোটসহ ৫ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সংসদ। চাঁদাবাজদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর খাওয়া নাই। আগামীর সংসদ হবে কুরআনের সংসদ। আগামীতে সচিবালয় চলবে সংসদ চলবে বিচারালয়…
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩-এ দাঁড়িয়েছে। শনিবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় এখনো ১৯১ জন নিখোঁজ রয়েছেন এবং দেশজুড়ে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, প্রায় ৭৮ হাজার মানুষকে বিভিন্ন স্কুল ও ত্রাণকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের হাজার হাজার সদস্য উদ্ধারকাজ, রাস্তা পরিষ্কার ও খাবার বিতরণে ব্যস্ত সময় পার করছেন। কলম্বোর অদূরে মালওয়ানাসহ নিচু এলাকাগুলো পানির নিচে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তারা কর্মবিরতি রেখে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদের হঠাৎ এ কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েন। কেউ কেউ সময়মতো জরুরি সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, তাদের ন্যায্য দাবি বহু দিন ধরে উপেক্ষিত হচ্ছে। অথচ স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। এখন কর্মবিরতির সময় কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কোনো রোগীর মৃত্যু হলে তার…
এমএলএস-এর ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো কনফারেন্স ট্রফি ঘরে তুলল ফ্লোরিডার এই ক্লাবটি। এই জয়ে লিওনেল মেসিরা পৌঁছে গেলেন এমএলএস কাপের চূড়ান্ত ফাইনালে। বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল মায়ামি। তবে ম্যাচের মূল নায়ক ছিলেন মেসির স্বদেশি তাদেও আইয়েন্দে। তিনি দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের বিশাল জয় নিশ্চিত করেন। মেসি নিজে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। দলের হয়ে বাকি গোল দুটি করেন মাতেো সিলভেতি এবং তেলাস্কো সেগোভিয়া। আগামী শনিবার মায়ামির নিজেদের মাঠেই এমএলএস কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ভ্যানকুভার…
রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের নিউমার্কেট এলাকার ওয়ে হোম নামের আবাসিক হোটেল থেকে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল লাশটি। সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার তিনি রাজশাহীর এই আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই তার হোটেল ছাড়ার কথা ছিল। নগরের বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ে সবুজ হোটেল ত্যাগ না করলে কর্মীরা ডাকাডাকি করেন। এতে কোনো…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে এবং গত তিন দিন ধরে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। গত তিন দিন তাঁকে চিকিৎসকরা যেভাবে চিকিৎসা (ট্রিটমেন্ট) দিয়েছেন, তা তিনি নিতে পেরেছেন, যা মেডিকেল ভাষায় ইতিবাচক।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত খালেদা…
রাজশাহীতে জমি নিয়ে আদালতের রায় থাকার পরেও দামকুড়া থানাধীন কলারটিকর এলাকায় অবৈধভাবে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ আক্রমণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) সরওয়ার্দীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৬) দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেন। রাজশাহীতে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করতে আক্রমণে গুরুতর জখম ৩ রাজশাহীতে জোর করে জমি দখল, হামলা ও মারপিটের অভিযোগ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি এদিকে শনিবার (২৯ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে নগরীর একটি রেস্টুরেন্টে রাত ৮টায় সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকায় পলাশ জুয়েলার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিজন দত্ত পুঠিয়ার রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হাটাহাটির উদ্দেশ্যে বিজন দত্ত বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পুঠিয়া ত্রিমোহনী বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সিএনজি চালক দুর্ঘটনার পরপরই গাড়িসহ পালিয়ে যায়।…
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১:১৫ টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ জন ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উল্লেখ্য, ৬০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি,…

