আজ প্রথম তারাবি। আমাদের দেশের সাধারণ রেওয়াজ অনুযায়ী আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের প্রথম দেড় পারা তোলাওয়াত করা হবে। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। কাল থেকে শুরু হবে মহিমাম্বিত এ মাসটি। রমজান মাসে অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। আজ এশার ফরজ নামাজের পর তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তেলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। ডেইলি বাংলাদেশের রমজানের বিশেষ আয়োজনে প্রতিদিন খতমে তারাবিতে পাঠকৃত কোরআনের অংশসমূহের উল্লেখযোগ্য বিষয়বস্তু, বিধান, সংশ্লিষ্ট ঘটনা ও তরজমা উল্লেখ করা হবে। সূরা ফাতেহা কোরআনের প্রথম সূরা ফাতেহা…
Author: TMTV Desk
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা মহিলা বিভাগের উদ্যোগে ভোট কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর প্রফেসর ডা.মুহাম্মাদ জাহাঙ্গীর। রাজপাড়া থানা মহিলা বিভাগের সেক্রেটারী মুহতারিমা মোসাঃ রাশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালিকা মুহতারিমা সাবরিনা শারমিন বনি, মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারী মুহতারিমা শাহিনা খাতুন, মহানগরীর সমাজকল্যাণ সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি, সেক্রেটারী মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সেক্রেটারী মাহমুদ হাসান। উপস্থিত মেহমানবৃন্দ মতবিনিময় সভায় সদ্য সমাপ্ত জাতীয়…
রাজশাহীতে একটি কথিত মানবাধিকার সংস্থার কার্যক্রম নিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর রাজশাহী বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুরাদ হোসেন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, উত্থাপিত অভিযোগগুলো ব্যক্তিগত নয়; বরং সংগঠনের একাধিক সদস্যের অভিন্ন অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই সম্মিলিতভাবে এই অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগে তারা সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক এম. এ. আরিফের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে…
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার বাদ এশা দেশজুড়ে মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাত থেকে মুসলিমরা সাহরি খেয়ে রোজা রাখবেন। রমজান মাস মুসলিম জীবনে ইবাদতের বসন্তকাল হিসেবে বিবেচিত। এটি দীর্ঘ এগার মাসের পাপ থেকে মুক্তির সুযোগ এনে দেয় এবং আল্লাহপাক বান্দাদের ক্ষমা প্রদানের জন্য বিশেষ বরকত রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময়ের ৭০টি…
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি…
আব্দুল্লাহ আল শামস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী দুর্গাপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়ীত্বে) লায়লা নূর তানজু। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়ীত্বে) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল…
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০টি মুসলিম দেশে বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশগুলো হলো সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, ইরাক, লেবানন, ফিলিস্তিন ও সুদান। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাসশুরু হবে আগামীকাল বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের রমজানের প্রথম দিন হিসেবে নির্ধারণ করেছে দেশটির সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। বিবৃতিতে বলা হয়, নির্ভরযোগ্য একাধিক সাক্ষী রমজানের চাঁদ দেখার খবর দিয়েছেন; সে অনুযায়ী বুধবার থেকেই রোজা শুরু। কাতারের দোহায় ধর্ম ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা…
মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জ আছে। মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাব। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যাঁরা গত ১৬ থেকে ১৭ বছরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লবে…
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। তবে ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তাহলে তা হতাশাজনক। আগে ঠিক করতে হবে আমরা কী চাই। অগ্রাধিকার ঠিক না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। পার্শ্ববর্তী দেশগুলোর…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কম্পিটেটিভ প্রপোজাল ডেভেলপমেন্ট এন্ড রাইটিং এক্সিলেন্স ফর এইচ-ই-এ-টি প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. মোজাহার আলী। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুণ্ঠানে আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইকিএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও…

