নতুন প্রকাশিত এক ভিডিও ফুটেজে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিজের পরিচয়, সম্পদের উৎস এবং যৌন অপরাধের অভিযোগ নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে দেখা গেছে। প্রায় দুই ঘণ্টা দীর্ঘ ওই সম্পূর্ণ ভিডিও ফাইলটি গত শুক্রবার ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগে প্রকাশ করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একজন অজ্ঞাত পরিচয়ের সাক্ষাৎকারীর প্রশ্নের উত্তর দিচ্ছেন এপস্টেইন। কে এই প্রশ্ন করছেন, কখন এবং কোন প্রেক্ষাপটে ফুটেজটি ধারণ করা হয়েছে-এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। প্রশ্নকারী এপস্টেইনকে জিজ্ঞেস করেন, তিনি কি নিজেকে ‘শয়তান’ মনে করেন। জবাবে এপস্টেইন বলেন, তিনি নিজেকে শয়তান মনে করেন না, তবে তার কাছে একটি…
Author: TMTV Desk
ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম গত ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু করেছে। বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।…
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই তারকা। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাদের বিয়ে হচ্ছে-এমন খবরে রীতিমতো সরগরম হয়ে ওঠে অনুরাগী মহল ও সামাজিক মাধ্যম। রোববার ছড়িয়ে পড়া সেই খবরের জল্পনা অবশ্য নিজেই ভেঙে দিয়েছেন রাশমিকা মন্দানা। সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়নি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, রাশমিকা নিজেই এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে ২ ফেব্রুয়ারির গুঞ্জন মিথ্যা প্রমাণিত হলেও ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখের…
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার রেশ কাটতে না কাটতেই ভারতকে নতুন করে চাপের মুখে ফেলেছে পাকিস্তান। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের সম্প্রচার স্বত্ব ভারতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এমন অবস্থানের ফলে বিশ্ব ক্রিকেটে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর গত সোমবার জরুরি বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও সেই বৈঠক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে পাকিস্তান তাদের অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই প্রেক্ষাপটে পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে—আগামী মৌসুম থেকে ভারতের কোনো সম্প্রচার…
আব্দুল্লাহ আল শামস; দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: সারা দেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল (৯ম পে-স্কেল) দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে উপজেলা ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মো. সুমন আলী। এতে বক্তব্য দেন সমিতির সদস্য সচিব মো. ফারুক হোসেন। এছাড়াও কর্মসূচিতে সমিতির কমিটির সকল সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পঞ্চমবারের মতো পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই নতুন দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব)-এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা এদিন প্রতিবেদন জমা দিতে পারেননি। গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। কিন্তু ডিবি পুলিশের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি দাখিল করেন মামলার…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, আসন্ন গণভোটে তিনি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার লক্ষ্যেই ভোটকেন্দ্রে যাবেন। তিনি মনে করেন, হাজারো তরুণের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথকে মসৃণ ও ত্বরান্বিত করতে এই ‘হ্যাঁ’ ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার প্রতীক। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘গণভোট–২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘গণভোটের ব্যালটে কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও আমার মনের গভীরে একটি প্রতীক রয়েছে। সেটি হলো লাল। এই লাল আমাদের সন্তানদের রক্তের চিহ্ন, যা জুলাই-আগস্টের আন্দোলনে ঝরেছে।’ তিনি আরও বলেন,…
বাংলাদেশের জামায়াতে ইসলামির কোন কর্মী নাই, আছে শুধু বাণিজ্যিক সদস্য। তারা জনগণের জন্য রাজনীতি করে না। তারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচাতে রাজনীতি করে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অনেকবার বাজে কথা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি এবার নারীদের যে কথা বলেছেন তা মুখে প্রকাশ করার নয়। তার স্ত্রীও একজন কর্মজীবী নারী, তিনিও একজন ডাক্তার। তাহলে এধরনের কথা তার মুখ দিয়ে কিভাবে বের হয়। সোমবার পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নে নির্বাচনী সংযোগ করার সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ -সম্পাদক , রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা -মোহনপুর আসনের বিএনপি মনোনীত…
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। স্বল্প সুদে ঋণ দেয়া হবে, তা দিয়ে আপনারা কুটির শিল্প, আমের জুস ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আবু সাঈদ চাঁদ ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সেসব স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করবে এবং বিভিন্ন এলাকায় জরুরী অ্যাম্বুলেন্স থাকবে। তিনি আরও…
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা। ভোর থেকেই পেঁয়াজের চারা হাতে মাঠে নামছেন তারা। কোথাও চলছে নতুন করে পেঁয়াজ রোপণ, আবার কোথাও জমি থেকে মুড়িকাটা বা ঢেমনা পেঁয়াজ উত্তোলনের কাজ। সরেজমিনে পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সারিবদ্ধ লাইনে লাইনে কৃষকেরা হাতে পেঁয়াজের চারা নিয়ে জমিতে রোপণ করছেন। শীতের প্রকোপে শ্রমিক সংকট দেখা দিলেও জীবিকার তাগিদে কাদাপানি মাড়িয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। সেখানে মাইক বাজিয়ে গানের তালে পেঁয়াজ রোপণ করছেন…

