বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল…
Author: TMTV Desk
সারাদেশে চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। অগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হয়। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো। রবিবার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি,…
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্র দুই দিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনার রেশ কাটতে না কাটতেই এই সংঘাতের ঘটনা ঘটল। সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই দেশই একে অপরকে দায়ী করেছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহারের বোলদাক এলাকায় আগে হামলা চালায়। অন্যদিকে, ইসলামাবাদ দাবি করেছে—কোনো উস্কানি ছাড়াই আফগান সেনারা চামান সীমান্তে গুলি ছোড়ে, যার জবাব দিতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র…
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা- দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনযাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন উনাকে নেওয়া হবে।” বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।…
চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) চারঘাটের শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা। মতবিনিময় অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ নাজমুল হক চারঘাট–বাঘা অঞ্চলের উন্নয়ন ও জনসেবার নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন— 🔹 পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন 🔹 মাদক নির্মূল ও যুবসমাজকে রক্ষা 🔹 নদীর বাঁধ নির্মাণ ও তা…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী নগরীতে দোয়া মাহফিল এবং খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আলোকা মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মাওলানা ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচি ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অংশ নেন-উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, জাতীয়তাবাদি নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ শ্রম অধিকারের সুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের সার্বিক সেবা ও কল্যাণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পুঠিয়া উপজেলা নির্বাচনী শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এবং রাজশাহী-৫ পুঠিয়া ও দুর্গাপুর আসনের মনোনীত প্রার্থী জননেতা জনাব নুরুজ্জামান লিটন। তিনি জানান, দেশের বৃহৎ উৎপাদনশীল খাতকে সচল রাখতে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, কাজের পরিবেশ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি শুক্রবার বিকাল ৪ টায় পুঠিয়া উপজেলা নির্বাচনী শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। নুরুজ্জামান লিটন বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষা করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি টেকসই শিল্পখাত গড়ে…
স্টাফ রিপোর্টারঃ ‘কথায় নয়, কর্মদক্ষতার মাধ্যমে কল্যাণমুখী অ্যালামনাই গঠনই আমাদের অঙ্গিকার’ শ্লোগান নিয়ে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তুষার, কাকলী, তাসু পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহী কলেজের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। মূলত রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুটি প্যানেলের মধ্যে তুষার, কাকলী, তাসু ‘ক’ প্যানেলে ৪৩জন। এই ‘ক’ প্যানেলটি এ নির্বাচনের মুল ভুমিকায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তুষার, কাকলী, তাসু ‘ক’ প্যানেলে রয়েছে ১৯৭৫ সাল থেকে ২০১৩ সালের এইচসএসি ব্যাচের শিক্ষার্থী। গতকাল এই প্যানেল পরিচিতি সভায় অংশ নেয় প্রায় ৩শতাধিক…
আমির হামজা, চারঘাট(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ট্রাফিক মোড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে জামায়াতের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে রাজশাহী-৬ আসন জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের অংশগ্রহণে এলাকাজুড়ে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক কম্বল বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নাজমুল হক বলেন, “মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা সবসময় কাজ করে আসছি। জামায়াত যদি ক্ষমতায় যায়, তাহলে দরিদ্র মানুষের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করা হবে।” অনুষ্ঠানে স্থানীয়…

