৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আনসার ক্যাডারে…
Author: TMTV Desk
চিত্রনায়িকা পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। আলোচিত এই নায়িকাকে কেউ একজন বিদেশ থেকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। সেই কথোপকথন পরীমনি তার পেইজে পোস্ট করেছেন। নাম্বারটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কিউবা থেকে কেউ একজন ফোন করে পরীমনিকে অকথ্য ভাষায় গালিগালাজসহ গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। ভিডিওটি পরী পোস্ট করে লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবেনা! এরা কারা? এরপর পরীমনি দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেইজগুলো ক্যাপশনে মেনশন করেছেন। এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা…
রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবি পার্টির মনোনীত প্রার্থী মু. সাঈদ নোমানের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি ‘নির্বাচন–পূর্ব অনিয়ম’ হিসেবে আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার (সামারি ট্রায়াল) করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি রাজশাহী নগরের রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা মো. রোকন উদ্দিন একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। এ অভিযোগকে ‘নির্বাচন–পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে কমিটি তা নথিভুক্ত করে। পরে…
রাজশাহী-০২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, অতীতে আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, এখনও আছি এবং আগামী দিনেও থাকবো। রাজশাহীর মানুষের স্বার্থের সঙ্গে কখনো আপস করিনি, করবোও না। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে ধানের শীষ প্রতীক্ষের পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, রাজনীতি মানেই জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে মাঠে থাকা। রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে অনেক নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহীতে আন্তর্জাতিকমানের ক্রিকেট ভেন্যু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড ও হাইটেক পার্ক কার্যকরকরণ, রেল ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং পদ্মা নদীকে ঘিরে কৃষি ও নৌপরিবহন উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। গতকাল শনিবার নগরীর কাজিহাটা, সিপাইপাড়া, আশ্রয়ণ এলাকা ও চন্ডিপুর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ডা. জাহাঙ্গীর। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে আমরা কাজ করব। দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের যথাযথ মূল্যায়ন হওয়া…
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ তিনি পেটের পীড়াজনিত কারণে অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণে…
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে সময়ের দাবি হিসেবে আখ্যা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন। শনিবার (৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বেবী নাজনীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব এখন অপরিহার্য। দীর্ঘদিন ধরে মানুষ যে বঞ্চনা ও কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে মুক্তির পথ দেখানোর সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে বলে মন্তব্য…
দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে ইতিমধ্যে অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) ৪৪০টি, স্নাতক (সম্মান) ৪১৪টি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট যেভাবে আমরা সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিতেও ঠিক সেভাবেই সফল হয়ে ১১ দলীয় বিজয় নিয়ে ঘরে ফিরব। তিনি বলেন, ভোটের দিন মা-বোনসহ সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের এ প্রার্থী। ঢাকা-১১ আসনের বাড্ডা ও ভাটারা এলাকার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ইনফরমাল ইকোনমির সঙ্গে যুক্ত। ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষই এখানকার সংখ্যাগরিষ্ঠ। অথচ শিক্ষিত বেকারের হার ৮ থেকে…
জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির অনেক অংশ তুষারপাতের কবলে পড়ায় স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্র খোলা হয় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা শুরু হবে। নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দুই বছরের মধ্যে এটি দেশটির দ্বিতীয় জাতীয় নির্বাচন। ২৩ জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাচি। তিনি এমন সময় দায়িত্ব নেন যখন পার্লামেন্টে তাঁর দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ছিল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে আগাম নির্বাচনের…

