Author: TMTV Desk

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করায় বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার কলকাতার বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মিঠুনের বিরুদ্ধে। সেখানে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির একটি সভায় মিঠুনের উসকানিমূলক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। বিজেপির সেই সভায় মিঠুন বলেছিলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম,…

Read More

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিল। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। এতে আরও বলা হয়, দেশপ্রেমিক…

Read More

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বর্তমান সমাজে প্রচলিত জাহেলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতি ও মঙ্গলকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য। বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রশিবিরের ২০২৫ সালের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও নীতি-নৈতিকতায় আমূল পরিবর্তন আনতে পারব, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তি ও সমৃদ্ধির পথে একমাত্র সঠিক দিশা। তিনি বলেন, ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে…

Read More

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়। ট্রাম্পকে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপের সব হিসেব-নিকাশ উল্টে দিয়ে মঙ্গলবার মার্কিনিরা আরেকবার বেছে নিলেন সাবেক এই প্রেসিডেন্টকে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর কমালা হ্যারিসের উত্থানের আশায় গুঁড়েবালি দেখল বিশ্ব; আর শীর্ষ ক্ষমতাধর দেশটিতে নতুন ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কথার লড়াই আর বিভাজনের রাজনীতিতে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। শুরু থেকে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠান এই দুই প্রার্থীর মাঝে যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেই আভাস দিয়ে আসছিল…

Read More

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠানের শেষ দিনে রাজশাহী প্রধান শাখা তেরোখাদিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২টি সেশনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ১ম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সাবেক চেয়ারম্যান এবং আরবি বিভাগের প্রফেসর ড. নিজামুদ্দিন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের রাজশাহী প্রকল্প সমূহের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আতোয়ার রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে…

Read More

রাজশাহীতে এক জামায়াত নেতার বিরুদ্ধে মাদ্রাসার নামে জমি দখলের হুমকির অভিযোগ উঠেছে। এনিয়ে ভূক্তোভাগী উম্মেহানি মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি মহানগরীর মতিহার থানার বিনোদপুর মির্জাপুর এলাকার জামাল উদ্দীনের মেয়ে। তার স্বামী মতিহার থানা ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। অভিযুক্ত জামায়াতে নেতা হলেন মতিহার থানা জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মোজাম্মেল হক। ভূক্তভোগী উম্মেহানি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চার বছর আগে মহানগীর নতুন বুধপাড়ায় এলাকায় সোয়া ছয় কাঠা (৬.২৫) জমি ক্রয় করি। সেখানে গত ২০ অক্টোবর হতে জমির সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করি। তবে ওই এলাকার বাসিন্দা মৃত মহসীন সরকারে ছেলে জামায়াত…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন  আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। আজ (মঙ্গলবার) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ধর্ম উপদেষ্টা আলজেরিয়ার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের অনুরোধ জানান। এ ছাড়া সে দেশের খ্যাতনামা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাব দেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান। তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যম আলজেরিয়ার গুণী অধ্যাপকদের দিয়ে বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের…

Read More

আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) ১৪টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এরমধ্যে চারটি অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সমালোচনা করায় তাদের প্রথমে গুম করা হয়, পরে সাজানো হয় জঙ্গি নাটক। প্রসিকিউশনে জানানো অভিযোগে, জয়পুরহাট ও যশোরের চারটি ঘটনা উল্লেখ করা হয় ছাত্রশিবিরের পক্ষ থেকে। এছাড়া দশটি অভিযোগ করেন বিভিন্ন পেশার মানুষ। অভিযোগ করা হয়, কাউকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে আবার কাউকে গুম করে চালানো হয়েছে অকথ্য নির্যাতন। তাদের অভিযোগ, ফেসবুকে সরকারবিরোধী লেখার কারণে এবং কেউ কেউ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে…

Read More