ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের লড়াইয়ে খুব একটা নজর কাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বিক্ষিপ্তভাবে, দুই-একবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। বিবর্ণ শুরুর পর দ্বিতীয়ার্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয়া দুই দল। ৭০ মিনিটে সফল স্পটকিক থেকে ম্যানইউ’কে এগিয়ে নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ঠিক ৪ মিনিট পর, কর্নার হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। বক্সের বাইরে থেকে নীচু ভলিতে বল জালে পাঠান কাইসেদো। শেষ দিকে আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি…
Author: TMTV Desk
তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করে রোহিত শর্মার দল। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। এমন সমীকরণ নিয়ে মুম্বাই টেস্টে মাঠে নামে স্বাগতিকরা। রোমাঞ্চে ভরা ম্যাচে কিউইদের কাছে ২৫ রানে হেরেছে ভারত। এতেই ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। সবশেষ ২০০০ সালে ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সেই সিরিজটি ২-০ তে হেরেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ড্যারি মিচেল ও উইল ইয়োংয়ের ব্যাটে ভর করে ২৩৫ রানে অলআউট…
রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে বৈঠকে সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশন প্রধানরা সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান চিারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ অংশগ্রহণ করেন।…
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুুপুর সাড়ে তিনটার দিকে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন শাজাহান খান। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি চারদিনের রিমান্ডে আছেন। ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। এর আগে, গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাকে…
ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই হিমেল (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় সিএনজি পাম্পে এলপিজি গ্যাসবাহী গাড়ি থেকে গ্যাস নামানোর সময় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হিমেল ঘটনার সময় প্রাইভেটকারে ছিলেন, দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা হিউকের মৃত্যু হয়েছে। গত রোববার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয় বলে খবর। জানা গেছে, এক অজানা অসুখে ভুগছিলেন তিনি; সে অসুস্থতা থেকে হেলেনার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের ‘মার্দ’ ছবিতে ব্রিটিশ রানির ভূমিকায় দেখা যায় মিঠুনের প্রাক্তন স্ত্রীকে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনার বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের। বিয়ের চারমাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়। হেলেনা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও তার ক্যারিয়ার শুরু বলিউডেই। হেলেনা রোববার রাত ৯ টা ২০ মিনিটে একটা ফেসবুক…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফল নির্ধারণী দোদুল্যমান সাত রাজ্যে শেষ সময়ের জরিপে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে চমক দেখা গেছে। সোমবার ব্রাজিল-ভিত্তিক এই জরিপ সংস্থা অ্যাটলাস ইনটেলের জনমত জরিপের ফলে বলা হয়েছে, দোদুল্যমান সাত রাজ্যের সবকটিতে কমালা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তাদের ব্যবধান একেবারে সামান্য। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে অন্যান্য জনমত জরিপেও। অ্যাটলাস ইনটেলের জরিপের ফলে দেখা যায়, দোদুল্যমান রাজ্য অ্যারিজোনায় জরিপে অংশ নেওয়াদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ এবং হ্যারিসের প্রতি ৪৫ দশমিক ৮ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। দোদুল্যমান…
প্লে-অফের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফে মায়ামির সেমিফাইনাল। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে লিওনেল মেসির দল। এতেই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। রোববার (৩ নভেম্বর) আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে সহজ সুযোগ মিস করেন মেসি। এরপর ২৮ মিনিটে দারুণ এক সেভে দলকে রক্ষা করেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ম্যাচের ৩৯ মিনিটে লিড পায় মায়ামি। মায়ামির আক্রমণ থেকে বল ধরে কিক নেওয়ার সময় পড়ে যান তিনি। ছুট এগিয়ে ফার্নান্দো রেদেন্দো বল দখলে নিয়ে বাড়িয়ে দেন ডেভিড মার্টিনেজের দিকে।…
আবারও কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল? দেখা যাবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন গুজব আর গুঞ্জন যখন ক্রিকেট পাড়ায় তখন যমুনা টিভির কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশসেরা এই ওপেনার। স্পষ্টত জানিয়ে দিলেন বিপিএলে ফেরাই তার একমাত্র লক্ষ্য। এমনকি জাতীয় দলে ফেরা নিয়ে কারো সঙ্গে কোনো কথাও হয়নি বলে দাবি তামিমের। সেই সাথে বিসিবির পরিচালক হওয়াটা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, সমাধানের পথ, শান্তর অধিনায়কত্ব, পঞ্চপান্ডবের অবসর নিয়ে যমুনার বিশেষ প্রতিনিধি তাহমিদ অমিতের সাথে কথা বলেছেন তামিম। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব প্রকাশ করা হলো যমুনার দর্শক ও পাঠকদের জন্য। তামিমকে প্রশ্ন করা হয়…
‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ মন্তব্য করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা…

