মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভোট দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার পর ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ভোট প্রদান করেন। এ সময় তার স্ত্রী মেলানিয়াও ভোট দেন। খবর রয়টার্স। ভোট দেয়ার পর ট্রাম্প গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, আমি খুব আত্মবিশ্বাসী। রিপাবলিকানরা তাদের শক্তি দেখিয়েছে বলে মনে হচ্ছে। ভোটের লম্বা লাইন দেখে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি। এদিকে, কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। গত রোববার নিজের অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর পাঁচটা থেকে ভারমন্ট অঙ্গরাজ্যের নির্বাচনী…
Author: TMTV Desk
হত্যা মামলার এজাহারে কাদের আসামি করা হয়েছে তা জানেন না বাদী। এমনকি পুলিশ মনগড়া তথ্য দিয়ে মামলাটি রেকর্ড করেছে। রাজশাহীর মোহনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত সাদ্দাম আলীর স্ত্রী মামলার বাদী রেহানা বিবি থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। সোমবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় নিহত সাদ্দামের ভাই বুলবুল হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রেহানা বিবি বলেন, আমার স্বামী হত্যাকাণ্ডে আওয়ামী লীগ কর্মী একসার আলীসহ মোট ছয়জন জড়িত। মোহনপুর থানায় হত্যা মামলা করার জন্য এজাহার নিয়ে উপস্থিত হই। তখন পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আমি মামলার কপি চাইলে দেওয়া হয়নি। তিনি…
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা মিং অং হ্লেইং। চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে একাধিক আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অন্তত তিনটি দেশের এক বৈঠকে অংশ নেবেন তিনি। অভ্যুত্থানের পর থেকে অস্থিতিশীলতার মাঝে রয়েছে মিয়ানমারে; বিশেষ করে চীন লাগোয়া দেশটির সীমান্ত অঞ্চলগুলোতে বিদ্রোহীগোষ্ঠীগুলোর সাথে সামরিক জান্তা বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভি বলেছে, আগামী ৬ ও ৭ নভেম্বর চীন সফর করবেন জান্তা প্রধান মিন অং হ্লেইং। এ সময় তিনি গ্রেটার মেকং সাবরিজিয়ন এবং ইরাবতি-চাও ফ্রায়া-মেকং ইকোনমিক কো-অপারেশন…
এবারও দুইভাগে হবে বিশ্ব ইজতেমা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে দুপুরে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে মাওলানা সাদ ও যোবায়েরের সমর্থকরা কে কোন পর্বে ইজতেমা সম্পন্ন করবেন, সেটা পরে জানানো হবে। পঁচিশ সালে বিশ্ব ইজতেমা আয়োজন সংক্রান্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয় আজ সোমবার (৪ নভেম্বর)। সেখানে ছিলেন সরকারের চার উপদেষ্টাসহ নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা। তবে এই বৈঠকে ছিলেন না মাওলানা যোবায়েরের সমর্থকরা। সাদের সমর্থকরা উপস্থিত হয়ে জানান, যেকোনো মূল্যে তারা প্রথম পর্বে ইজতেমা করতে…
স্প্যানিশ লা লিগায় এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করলো কাতালানরা। অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো। লামিন ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে তা জালে জড়ান এই ফরওয়ার্ড। ১৮ মিনিটে জাভি পুয়াদোর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে সমতায় ফেরার সুযোগ হারায় সফরকারিরা। মিনিট পাঁচেক পর মার্ক কাসাদোর বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন করেন রাফিনিয়া। ম্যাচের ২৭ মিনিটে, বার্সার জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল বঞ্চিত হয় এস্পানিওল। চার মিনিট পর আলেজান্দ্রো বালদের…
সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে গরম গরম কিছু লিখলেই যে সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে এমনটি আশা করা ঠিক নয়। এমন মন্তব্য করেছেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই ঘটনায় অনেক তারকা অভিনেতা মাঠে নেমে প্রতিবাদ করেছেন। অনির্বাণ ভট্টাচার্যের মতো অনেকে সেই সময় মুখে কুলুপ এঁটে ছিলেন। সেই ঘটনায় প্রতিবাদ না করা প্রসঙ্গে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, প্রতিবাদ করলেই সমাজ বদলে যাবে এমনটা নয়। তিনি বলেছেন, অনেকটা গভীরভাবে ভেবে দেখলাম যে নতুন স্ট্র্যাটেজি ভাবতে হবে। এই বদলে…
দেশের ১০ জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে…
কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেশের নানান বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। ছুড়ে দিচ্ছেন হুমকিও। এসবের বিরুদ্ধে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এই নির্মাতা মনে করেন, আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমন এক অভিযোগ তুলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব থাকা এই নির্মাতা। রোববার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দেন। নির্মাতা উল্লেখ করেন, ‘জামায়াতকে ৭১ (১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল…
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের লড়াইয়ে খুব একটা নজর কাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বিক্ষিপ্তভাবে, দুই-একবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। বিবর্ণ শুরুর পর দ্বিতীয়ার্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয়া দুই দল। ৭০ মিনিটে সফল স্পটকিক থেকে ম্যানইউ’কে এগিয়ে নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ঠিক ৪ মিনিট পর, কর্নার হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। বক্সের বাইরে থেকে নীচু ভলিতে বল জালে পাঠান কাইসেদো। শেষ দিকে আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি…
তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করে রোহিত শর্মার দল। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। এমন সমীকরণ নিয়ে মুম্বাই টেস্টে মাঠে নামে স্বাগতিকরা। রোমাঞ্চে ভরা ম্যাচে কিউইদের কাছে ২৫ রানে হেরেছে ভারত। এতেই ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। সবশেষ ২০০০ সালে ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সেই সিরিজটি ২-০ তে হেরেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ড্যারি মিচেল ও উইল ইয়োংয়ের ব্যাটে ভর করে ২৩৫ রানে অলআউট…

