ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে অব্যাহতি পেলেন অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র আমলে না নিয়ে এ আদেশ দেন। গত ৯ অক্টোবর এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে গ্রহণ না করে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন। ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় মফিজুর রহমান ও…
Author: TMTV Desk
হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মো. মহিববুল্লাহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে এদিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার…
লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে গভীর রাতে ইসরাইলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ বেঁচে আছেন কিনা বা আর কারো লাশ আটকা পড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি। লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনো লোকজন নিখোঁজ রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে…
অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে…
দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমরা আমাদের দুই দেশের মধ্যে জোরদার সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’ তারেক রহমান বলেন, ‘এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।’ তারেক রহমান আরো বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়ে এগিয়ে যেতে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী। সূত্র : বাসস
পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও ৮ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে এ নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) -এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান,…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে বলে পাওলা পামপোলিনি প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, ‘বার্তা খুব স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে। আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই।’ পাম্পালোনি জানান, সংস্কার কাজের জন্য তহবিলের কোনো অভাব হবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরাপূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করা হয়। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং…
গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর ভাটারা প্রগতি স্মরণি থেকে গুলি করার অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা পার হয়েছে ২৭৮। আগামী চার বছরের জন্য নিজের শেষ মেয়াদে হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ট্রাম্প। জয় নিশ্চিত হবার পরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বৈশ্বিক শান্তির রূপরেখা দিয়েছেন তিনি। বলেছেন, যুদ্ধ সৃষ্টি নয়, যুদ্ধের ইতি ঘটাবেন তিনি। খবর, কিয়েভ ইনডেপেন্ডেন্টের। ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ…

