Author: TMTV Desk

গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এখনো সমাজের কোনো কোনো অংশ থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ চলছে বলে মনে করছে সম্পাদক পরিষদ। এরই মধ্যে দেশের শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা-ঘেরাওয়ের হুমকির ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) পরিষদের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে জানানো হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ও এর মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে এ প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করা হয়েছিল। এতে বলা হয়, স্বাধীন সাংবাদিকতা চর্চা অক্ষুণ্ন রাখার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতির পরও সংবাদমাধ্যমের স্বাধীনতার…

Read More

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সকাল ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। আজ সারাদিন চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিকদের প্রতিনিধিত্ব করছেন কমালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। যার অর্থ ফলাফল পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। নির্বাচনের প্রথম বুথ বন্ধ হবে মঙ্গলবার সন্ধ্যায়। আর শেষটি বন্ধ…

Read More

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে পরিবর্তন করে ৩৫ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এরই প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বর্তমান অন্তবর্তীকালীন সরকার একটি সুপারিশ কমিটি গঠন করেন। ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে প্রেরণ করেন। এরপর গত ২৪ অক্টোবর চাকরিতে বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করতে দেয়ার…

Read More

বাংলাদেশ সেনাবাহিনীর দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। আজকের এ নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক ও আমন্ত্রিত অতিথি…

Read More

চট্টগ্রামের দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওসমান আলী নামক একজন ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। ফেসবুকের ওই পোষ্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ওই এলাকার ইসকন সমর্থক এবং বেশ কিছু উগ্র…

Read More

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এ কারণে সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর আস্থা হারিয়েছে। তাই তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে, এরইমধ্যে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেও তিনি মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইসরায়েল কাৎজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে গিদিয়ন সার দায়িত্ব পালন করবেন।

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে এক হাজার ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে…

Read More

অনেক বছর ধরেই জাতীয় দলের সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনের যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলেছে। তবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, সালাউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন সালাউদ্দিন। ২০০৬-১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছিলেন। এছাড়া ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এরপর অবশ্য ঘরোয়া ক্রিকেটেই বেশি মনযোগী হয়েছিলেন…

Read More

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতো ১৯৭১ সালে তার বাবা শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে মহিলা দল। ৭ নভেম্বর বিপ্লবের নায়ক সাধারণ সিপাহী ও জনতা মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর বিপ্লব নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সম্ভাবনা তৈরি করেছিল। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে না এলে বাংলাদেশ কী হতো? এ কথা বলা যায় না। হয়ত এ দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো।…

Read More

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিস্তারিত আসছে…

Read More