Author: TMTV Desk

জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন তারা। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কবরস্থানে আসছেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ…

Read More

২০২৩-২৪ মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল এটি নিশ্চিত করে। রিয়াল মাদ্রিদ তারকা হলেও এ পুরস্কার তিনি জিতেছেন পিএসজির হয়ে শেষ মৌসুম দারুণভাবে শেষ করার কারণে। এ নিয়ে চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলার হলেন এমবাপ্পে। পিএসজির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেন তিনি। জেতেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। এছাড়া ফ্রান্সের অধিনায়ক হিসেবে দলকে ওঠান উয়েফা ইউরোর সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদে আসার পর ২২ ম্যাচে ১২ গোল এসেছে তার পা থেকে। এবার এ তালিকায় দ্বিতীয় হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান হয়েছেন তৃতীয়। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে…

Read More

ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকেও ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় যুক্ত করেছে কথিত মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। আইসিইর বরাত দিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। খবরে বলা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত…

Read More

“সত্যি বল এবং ভুল মেনে নাও” শ্লোগানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশী স্টুডেন্ট এন্ড কমিউনিটি ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড: হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মঞ্জুরুল আলম, মোহাম্মদ তোফায়েল, বোরহান উদ্দিন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড: নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঞ্জুরুল আলম, মোহাম্মদ…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতার ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশের নেতারা। শুক্রবার সকালে ‘ঢাকা-চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ’ শেষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উসকানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না। ইসকন নিষিদ্ধ করতে হবে…

Read More

২০১০-১১ মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। মাত্র এক ম্যাচ খেলে ৯ উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা। যার তিন মাস পর আজ (শুক্রবার) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে– বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন-নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। সে কারণে ১০ ডিসেম্বর থেকে…

Read More

আজকের সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে ‘শাম দেশ’ বলা হতো। শাম মূলত নবী-রাসুলদের ভূখণ্ড। কোরআন-হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি, এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি। ’ (সুরা : আরাফ, আাায়াত : ১৩৭) অন্য আয়াতে আল্লাহ তাআলা এর বরকত সম্পর্কে  বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে…

Read More

গ্রীষ্মের তাপদাহ থেকে মুক্তি মেলে বলেই শীতকাল অনেকেরই পছন্দ। পিঠা উৎসব, খেজুরের রস, অতিথি পাখি সব মিলিয়ে শীত এক অন্যরকম আমেজ নিয়ে আসে। কিন্তু  শীতকালে ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা গুলো প্রকট আকার ধারন করে। ভিটামিন ডি এর অভাব হলে যে সমস্যা গুলো হতে পারে:- •    হঠাৎ মাথার চুল পড়তে শুরু করে, •    ক্ষত শুকাতে দেরি হয়, •    হাড়ে – জয়েন্টে ব্যথা হয়, •    পিঠে ও পেশীতে ব্যথা হয়, •    রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, •    ক্লান্তি ও মানসিক অবসাদ চেপে বসে। ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় এমন এক পুষ্টি উপাদান যা খাবার গ্রহণের…

Read More

নিম্ন আদালত কর্তৃক ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আদেশের কয়েক ঘণ্টার মধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। খবর এনডিটিভির। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদে গ্রেফতার হন আল্লু অর্জুন। এরপর তাকে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে রেবতী নামের এক নারীর মৃত্যুর ঘটনায় সেখানে তার নামে অভিযোগ করা হয়েছিল। পরে নামপল্লি আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর উচ্চ আদালতে এই সুপারস্টারের জামিন চাওয়া হয়। সিনেমার মতো তার মুখেই শেষ হাসি ফুটে। গত সপ্তাহে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো-এর সময় হায়দরবাদে একটি সিনেমা হলে বেশ ভিড়…

Read More

ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে এ…

Read More