Author: TMTV Desk

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল…

Read More

দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল রোববার (২ মার্চ) থেকে কার্যকর হবে। এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি সোনার দাম কমানো হয়। এই দফায় দাম কমানোর আগে টানা আট দফায় সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ আট…

Read More

শেষ রাতে ফজরের পূর্বের পানাহারকে সাহরি বলা হয়। রোজা রাখার জন্য ফজরের পূর্বে সাহরি খাওয়া সুন্নত, কেননা এতে রোজা রাখতে সহজ হয়। এজন্যই হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা সাহরি খাওয়ার মাধ্যমে দিনের বেলা রোজা রাখতে সাহায্য নাও। ’ -সুনানে ইবনে মাজাহ: ১৬৯৩ সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.) সূত্রে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমাদের ও ইহুদি-খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো সাহরি খাওয়া। ’ -সহিহ মুসলিম, হাদিস: ২৬০৪ উক্ত সময়ে যা কিছু পানাহার করবে তাই সাহরি বলে গণ্য হবে এবং এতে সাহরি খাওয়ার সুন্নত আদায় হবে, পেট ভরে খাওয়া জরুরি নয়। সামান্য খেজুর ও পানি দিয়ে সাহরির সুন্নত…

Read More

জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর নাম উঠে এসেছে এ বিষয়ে করা সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে। জানা গেছে, হামলাকারীদের একটি অংশ ছিল বহিরাগত এবং তারা ছিল বেশি আগ্রাসী। এ সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। কমিটির সদস্যদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৭৩টি খুন ও শতাধিক সহিংসতার ঘটনায় কমিটি করা হলেও কোনো কমিটিই প্রতিবেদন দাখিল করেনি। এবারই প্রথম সহিংসতার ঘটনায় গঠন করা কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান পর্যন্ত ঢাবিতে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে গত ২৯ সেপ্টেম্বর ‘সত্যানুসন্ধান…

Read More

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। তিনি লেখেন, আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন। শিশির মনিরকে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী বিদেশে যাবতীয় সহায়তা ও অনুদান স্থগিত রেখেছে ওয়াশিংটন; ফলে জাতিসংঘকেও বিভিন্ন খাতে বাজেট কাটছাঁট করতে হচ্ছে এবং এর ফলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাই কমিশনার ও প্রধান নির্বাহী ফিলিপ্পো গ্রান্ডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ উদ্বেগ জানিয়েছেন। শুক্রবার এক্সে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি ছবি পোস্ট করে গ্রান্ডি বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় প্রদান বাংলাদেশের সরকারের জন্য একটি বিশাল কাজ ছিল। এখন আমরা যা আশঙ্কা করছি, তা যদি সত্যি হয়,  দাতাদের সহায়তাপ্রবাহ নাটকীয়ভাবে কমে যায়-তাহলে বাংলাদেশের সরকার, সহায়তা সংস্থা এবং রোহিঙ্গাদের…

Read More

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানসহ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ২৩১ জনকে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে ৫৬৯ জনকে। এছাড়া এ বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গান পাউডারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ৭ ফেব্রুয়ারি…

Read More

বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনার এবার সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবে সরকার— এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ‍্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে। যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে। সয়াবিন তেলের মূল্য নিয়ে ব‍্যাপক তদারকি হচ্ছে। এই মাসে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের রোডম‍্যাপ দেয়া হয়েছে। বিএনপি হয়তো একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। এ সময় ঐক‍মত‍্য…

Read More

২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের…

Read More

শনিবার (১ মার্চ) তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রোববার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতেই প্রথম তারাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বেশিরভাগ মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও। প্রথম রোজার তারাবির নামাজ আদায়ে এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। বায়তুল মোকাররমসহ ঢাকার বেশিরভাগ মসজিদে এ চিত্র দেখা যায়। কোথাও কোথাও জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন। বেশিরভাগ মসজিদের প্রবেশমুখে দেখা গেছে অস্থায়ী আতর ও টুপির দোকান, যেখানে নামাজে অংশ নিতে…

Read More