রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়া বরিশালে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের ব্যানারে কিছু মানুষ। এর আগে, আলেম-ওলামা এবং তাওহিদী জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হয় রাজশাহীতে। নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে। পরে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা…
Author: TMTV Desk
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। এতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা…
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা…
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটকের রাজত্ব পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়েছেন তিনি। তবে সিনেমার ব্যাট-বলটা যেন তার হাতের মুঠোয় মিলছিলো না। অপূর্ব ভক্তদের এ নিয়ে আছে রাজ্যের আক্ষেপ। এবার বুঝি সেই আক্ষেপ কাটার সময় এসেছে। যার প্রাথমিক ঝলক মিলেছে টালিউড থেকে। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির নাম ‘চালচিত্র’। সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে এবার। যে পোস্টার দেখে চমকে উঠেছেন অপূর্ব ভক্তরা। যে পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। যার মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’। যার মাধ্যমে জয়া আহসান, শাকিব খান, মিথিলা, শুভর পরে…
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না। রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল। কিন্তু স্কুল,…
৪৩ থেকে ৪৭ তম বিসিএসের মাধ্যমে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ১২ হাজার ৭৯০ জনকে ক্যাডার এবং ৫ হাজার ৪৩৯ জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেস ঊর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ৪৬ তম বিসিএস থেকে সর্বোচ্চ চার হাজারেরও বেশি নিয়োগ দেয়া হবে। গেজেট ম্প্রকাশের পর সমালোচনার কারণে ৪৩ তম বিসিএসের ফলাফল যাচাই-বাছাই করছে পিএসসি। তাছাড়া, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে। পাশাপাশি ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। এ সময় দ্রুতই ৪৭তম বিসিএসের…
মুক্তির অপেক্ষায় আছে ‘পুষ্পা ২’। প্রথম পর্বের চেয়েও এবার উত্তেজনা ছড়িয়েছে অনেক গুণ। বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ বেড়েছে আরো। পুষ্পার সঙ্গে আবারো রোমান্স মুডে প্রিয় নায়িকাকে দেখতে আঙুলে দিন গুনছেন রাশমিকা মান্দানার ভক্তরা। তার আগে দক্ষিণ ভারতের এই তারকা ভাইরাল হলেন গোপনে ডেটিং করতে গিয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো মজেছে সেই খবরে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করেন রাশমিকা- কয়েক বছর ধরেই এই গুঞ্জন চাউর রয়েছে। প্রায়ই নাকি তারা ডেটিংয়ে যান। সম্প্রতি এই গুঞ্জন আরও স্পষ্ট হয় যখন ‘কুশি’ অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, তিনি সিঙ্গেল নন। এর মধ্যে বিজয় এবং রাশমিকার একসাথে লাঞ্চ ডেটের…
হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন রিকশাচালকরা। তবে এই আন্দোলনকে ভিন্নখাতে নিতে রিকশাচালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীরাও অংশ নিয়েছেন। শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন। রোববার রিকশাচালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যমকর্মীদের কাছে দুজন হাতেনাতে ধরা পড়েন। এদিকে রিকশালকের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী…
আইপিএল মানেই তো চাকচিক্যতা আর অর্থের ঝনঝনানি। বিশ্বের সবচেয়ে দামী এই ক্রিকেট লিগ নিয়েই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তিন বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মেগা অকশন। যার প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি। জেদ্দায় চলমান এবারের মেগা নিলামের প্রথম ৫ প্লেয়ার বিক্রি হয় ১০০ কোটি রুপিরও বেশি দামে! যা পৃথিবীর অন্য অনেক দেশের ফ্র্যাঞ্জাইজি লীগের খরচের চেয়েও বেশি। গেল আসরে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপির রেকর্ডটা ভাঙে নিলামের শুরুর ত্রিশ মিনিটেই। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামী প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ড টিকলো ১৫ মিনিটেরও কম সময়! আইয়ারকে ছাড়িয়ে…
দেশে গুম সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় দশদিন আগে প্রাথমিকভাবে চাকরি হারিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য, যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। রোববার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে এসব গুম কেন হয়েছে তার বর্ণনাও উঠে এসেছে। সেই সঙ্গে রিপোর্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর আরো অনেক সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে। প্রমাণ পাওয়া গেলে সেসব সদস্যও চাকরি হারাতে পারেন বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ এলেও তা কখনো স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। গুমের কোনো অভিযোগ এলে উল্টো খড়গ নেমে আসত ভুক্তভোগী পরিবারগুলোর ওপর।…

