বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত মুখ শহীদ আফ্রিদি। খেলেছেন অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। তবে এবার তাকে দেখা যাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে। সাবেক পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে এই দায়িত্ব দিয়েছে চিটাগাং কিংস। দায়িত্ব বুঝে নিতে আজ পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছেছেন আফ্রিদি। বিষয়টি নিশ্চিত করেছে ১১ বছর পর বিপিএলে ফেরা চিটাগাং। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি। ‘ বিপিএলের একদম প্রথম আসরেই খেলেছেন আফ্রিদি। সেবার তাকে দেখা গেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়েও খেলেছেন তিনি। সবমিলিয়ে বিপিএলে ৪৫…
Author: TMTV Desk
সংবিধানকে কবর দেয়ার কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র-জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায়। শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেয়ার কথা শুনলে কষ্ট লাগে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে। তবে কবর দেয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা। তিনি আরও বলেন, বিএনপি কখনও ক্ষমতায় যাওয়ার কথা বলে না। দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি…
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে। যেটির প্রভাবে মুত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে আজ রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে। ৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ। আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে এস আলম দখল করেছে, আর এখন তাদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া-মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল। রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে…
‘নতুন বিপিএল’, কথাটা গত কয়েকদিনে ঘুরেফিরে অনেকবারই শোনা গেছে বিসিবি কর্মকর্তাদের মুখে। এর জন্য কিছু আয়োজনও তারা করেছেন। বিপিএলের গ্রাফিতি ও নতুন করে করা হয়েছে থিম সং। বিসিবির সবচেয়ে বড় আয়োজন ছিল তিন শহরে কনসার্ট করা। বিপিএলের তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হয়েছে কনসার্ট। ঢাকায় গেয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী রাহাত ফতেহ আলি খান। তাকে আনতে তিন কোটি টাকার বেশি খরচ করতে হয়েছে বলেও খবর রয়েছে। এর বাইরেও সিলেট-চট্টগ্রামে গেয়েছেন দেশের অনেক শিল্পী। বিপিএলের এসব নতুনত্ব নিয়ে কথা বলেছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। গত আসরে চ্যাম্পিয়ন করা ফরচুন বরিশালে এবারও আছেন তিনি। বিপিএলে নতুন কী দেখতে পান? টুর্নামেন্টের আগের…
দক্ষিণ কোরিয়ার ১৮১ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ২৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পরে ক্রমেই মৃতের সংখ্যা বাড়তে পারে। সর্বশেষ খবর অনুসারে, দুর্ঘটনায় ৮৫ জন প্রাণ হারিয়েছেন এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটেনের দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু বহনকারী ওই উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক। জেজু…
জাতীয় নাগরিক কমিটি ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করেছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল মাহমুদ শান্ত, মুহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মুস্তাফিজুর…
আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে রাশিয়া। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর রয়টার্স। এতে বলা হয়, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করা হয়। বিমানটি রুশ শহর গ্রোজনিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও অঞ্চলটি ইউক্রেনের ছোঁড়া ড্রোন হামলার শিকার হয়। তখন মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকানোর চেষ্টা করে। সে সময় ভুলবশত আজারবাইজানের বিমানটি টার্গেট হয়। বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন। প্রসঙ্গত, গত বুধবার এমব্রেয়ার ১৯০ নামক বিমানটি ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওয়ানা দিয়েছিল। একপর্যায়ে…
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল। অথচ রোববার সকাল দশটা পার হলেও টিকিট কিভাবে পাওয়া যাবে তা জানা যায়নি। যে কারণে বিসিবির দুই নম্বর গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, অনলাইনে বেশির ভাগ টিকিট পাওয়া যাবে। এর পাশাপাশি স্পনসর মধুমতি ব্যাংকের মিরপুর ১১, মতিঝিল শাখা, উত্তরা শাখা (জসিমউদ্দিন রোড), গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা ও ভিআইপি রোড শাখা থেকে কেনা যাবে টিকিট। টিকিটের মূল্য তালিকা অবশ্য আগেই টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে। প্রসঙ্গত, আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয়…

