Author: TMTV Desk

বৈশ্বিক তিন উদ্যোগে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে পাশে পেতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্যোগ তিনটি হলো-দ্য গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, দ্য গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং দ্য গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। বাংলাদেশকে এসব উদ্যোগে যুক্ত করতে পীড়াপীড়ি করছে বেইজিং। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শি জিনপিংয়ের তিনটি উদ্যোগের প্রশংসা করেছে। তবে এসব উদ্যোগে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীন সফর করেছেন। সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হয়। সে সময় চীনের উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেশটির তরফে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ উভয়…

Read More

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ১৮৭ পুলিশ কর্মকর্তা এখনো কাজে ফেরেননি। অন্তর্বর্তী সরকার ও বাহিনীর তরফ থেকে তাদের কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও এ কর্মকর্তাদের সাড়া মিলছে না। তারা কোথায় আছেন, সে বিষয়ে নানা গুঞ্জন-ধোঁয়াশা ছড়ালেও স্পষ্ট তথ্য নেই কারও কাছে। এরা কাজে না ফেরার কারণে পুলিশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্বাভাবিক কাজে খানিকটা প্রভাব পড়লেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসে নেই। পলাতক এই কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বাংলানিউজকে বলেন, পুলিশের যেসব সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের…

Read More

কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ দেন। তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি— আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। প্রসঙ্গত, ‘এনসিপির সাধারণ সভা: নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা’,— এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটির শেষে একটি…

Read More

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলে বাংলাদেশের বিশ্বকাপে খেলার ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল কঠিন সমীকরণ। কেননা তাদের ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো।  আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে…

Read More

খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে এক পাক্ষিক এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যা আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এই সময়ে ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা। ক্রেমলিন আরও জানিয়েছে, তাদের প্রত্যাশা ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময়টায় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন এই সময়টায় তিনি তার সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো ধরনের উস্কানি দেয় অথবা যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে তার সেনারা…

Read More

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এএনএফআরইএল হচ্ছে এশিয়ার নির্বাচনভিত্তিক একটি নাগরিক সংগঠন, যারা গত দুই…

Read More

খুনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় ভারতের স্বঘোষিত লেডি ডন ‘জিকরা’। ১৭ বছরের এক কিশোর হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। গত বৃহস্পতিবার দিল্লিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয় ১৭ বছরের কিশোর কুনাল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মানুষের মাঝে ছড়ায় ব্যাপক ক্ষোভ। জড়িত সন্দেহে আটক হওয়ার পর নতুন করে আলোচনায় জিকরা। পুলিশের অভিযোগ, জিকরার নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের গ্যাং নানা অপরাধে জড়িত। সামাজিক মাধ্যমে সরব জিকরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৫ হাজারের বেশি। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, জনমনে আতঙ্ক ছড়াতেই তার অস্ত্রের শো-অফ। গুঞ্জন আছে, গ্যাংস্টার হাশিম বাবার সাথে প্রেমের সম্পর্ক ছিল…

Read More

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪) নামের দুই ভাই-বোনকে ঘরে থাকা বঁটি দিয়ে মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে সালেহা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি বলে সাংবাদিকদের জানায় পুলিশ। নিহত মালিহা আক্তার ও আবদুল্লাহ বিন ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর…

Read More

ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে।  দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা (যুবসমাজ)। আসুন, আমরা সবাই মিলে প্রফেসর ইউনূসকে সাহায্য করি।  তবে গণতন্ত্রের বিকল্প নেই। দেশ গঠনে সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে—এর ফল হিসেবে…

Read More

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। অবশ্য ফাউল করে দেখেছেন হলুদ কার্ডও। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে গেল হামজারা। শুক্রবার (১৮ এপ্রিল) ঘরের মাঠ ব্রামল লেনে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে শেফিল্ড। দলের হয়ে গোল করেন গুস্তাভো হ্যামার ও ব্রেরেটন দিয়াজ। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলে হামজারা। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ম্যাচের ৩৩তম মিনিটে দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।…

Read More