রুহুল আমিন, বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে জামিল হোসেন নামের এক ৫ বছরের শিশু। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নে দিঘা বাজারের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জুর রহমানে ছেলে। জানা যায়, গত কিছু দিন আগে খেলতে গিয়ে জামিলের হাত ভেঙ্গে যাওয়ায় মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য গবোরগাড়ী কবিরাজের কাছে যাওয়ার পথে দিঘা আঠালিয়াপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ী উল্টে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় ওই শিশু। গুরুত্বর আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছের ওই শিশুর মা। এমন…
Author: TMTV Desk
রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। তরুণ মাঝি-TMTV অনলাইন নিউজ পোর্টালে আজ ১১তম তারাবিতে পড়া হবে সূরা হিজরের ১ম রুকু থেকে ৬ষ্ঠ রুকু (আয়াত ১-৯৯) পর্যন্ত এবং সূরা নাহলের ১ম রুকু থেকে ১৬তম রুকু (আয়াত ১-১২৮) পর্যন্ত। পারা হিসেবে আজ পড়া হবে ১৪তম পারা। সূরা হিজর (১-৯৯) : ১ম…
নাটকের নির্মাতা আদিবাসী মিজানকে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী মানসী প্রকৃতি। তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল, যা এবার প্রকাশ্যে এলো। রোববার ৯৯৯-এ ফোন দিয়ে স্বামী মিজানকে পুলিশের হাতে তুলে দেন মানসী। সেই মুহূর্তে ফেসবুক লাইভে ছিলেন মানসী এসময় তিনি বলেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না।’ লাইভে দেখা যায়, আদিবাসী মিজান চিৎকার করছেন। মানসী আরও অভিযোগ করেন, ‘মিজান বলছে, নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে…
ম্যাচটা যখন টাইব্রেকারে গড়ায়, হয়তো একটু বেশিই আশাবাদী ছিল লিভারপুল। গোলপোস্টের নিচে যে আলিসন বেকার আছেন! কিন্তু প্রথম লেগে ৯টি সেভ করা লিভারপুল গোলকিপার এবার টাইব্রেকারে ঠেকাতে পারলেন না একটি শটও। কিন্তু পিএসজির হয়ে দুটি শট ঠিকই আটকে দিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে গোলকিপার দোন্নারুম্মার বীরত্বে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে ফাইনালে উঠেছে পিএসজি। শেষ ষোলোতেই বিদায় হয়েছে লিভারপুলের।
জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে ঘিরে আমরা রাজনীতি করি। সুতরাং আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। রাজনীতিবিদরা কেন এসব বিষয়ে বেশি বেশি ডিবেট করছে না যে, আমি কীভাবে বাজার ব্যবস্থাপনা সাজাব? উৎপাদন কীভাবে বাড়ানো হবে? এসব নিয়ে আলোচনা হচ্ছে না। জাতির সামনে এসব নিয়েও কথা বলা উচিত। মঙ্গলবার (১১ মার্চ) ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনপডিএম) ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হলেই চলবে না। কোনো দল ক্ষমতায় আসলে কীভাবে সমস্যার সমাধান করবে?…
বার্সেলোনা ৩:১ বেনফিকা (দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৪:১ ব্যবধানে জয়ী) লামিনে ইয়ামালের গোল, আর সেই গোলে রেকর্ড থাকবে না তা কী করে হয়! বার্সেলোনার ১৭ বছর বয়সী তারকা আজ শুধু নিজেই রেকর্ড গড়েননি, গড়তে সহায়তা করেছেন রাফিনিয়াকেও। দুই ফরোয়ার্ডের রেকর্ডের রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে বার্সেলোনাও পেয়েছে সহজ জয়। আজ পর্তুগিজ ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ডর্টমুন্ড-লিলের মধ্যকার জয়ী দল। গত সপ্তাহে বেনফিকার মাঠে ৭০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে…
পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী। এতে প্রাণ গেছে অন্তত ৬ সামরিক সদস্যের। এছাড়া ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ যাত্রীদের একটি বড় অংশকে জিম্মি করেছে তারা ।মঙ্গলবার (১১ মার্চ) চালানো আচমকা এ হামলার শিকার হয় পাকিস্তানের কোয়েটা থেকে পেশওয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন। হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। জানা গেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার বিরুদ্ধে কোনোরকম সামরিক পদক্ষেপ নেয়া হলে সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
আজ থেকে দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের…
স্টার গেজিং বা রাতের আকাশে তারা দেখার জন্য বেরিয়েছিলেন কয়েকজন মিলে। ভালোই চলছিল সব কিছু। গিটার বাজিয়ে গান গেয়ে রাতের পরিবেশ উপভোগ করছিলেন তারা। হঠাৎ করে মোটরসাইকেলে করে আসা তিন আগন্তুকের কারণে পাল্টে যায় সব কিছু্। প্রথমে তর্ক, পরে এক পর্যায়ে হামলা, ইসরায়েলি এক পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়েছে ভারতে বিদেশি ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় এই ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন বলেও সংবাদমাধ্যমে খবর এসেছে। অনেক বিদেশি পর্যটক…
স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষ শুনানি করেন আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট দায়ের করেন। পরে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানিয়েছিলেন, বাংলাদেশের…

