Author: TMTV Desk

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরে যেন মাটিতে পা রাখতে রাজি নয় রংপুর রাইডার্স। টানা জয়ে নুরুল হাসান সোহানের দলটি নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। আজকের (শুক্রবার) ম্যাচের আগে টানা চার ম্যাচে চিটাগাং কিংসও জয়রথেই ছিল। তাতে বাগড়া বসিয়ে ৩৩ রানে জিতেছে রংপুর। যা চলতি আসরে তাদের খেলা আট ম্যাচে শতভাগ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে রংপুর রাইডার্স। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন খুশদিল শাহ। লক্ষ্য তাড়ায় আকিফ জাবেদদের বোলিংয়ের সামনে চিটাগাং কিংস টিকতে পারেনি। পুরো ২০ ওভার খেললেও…

Read More

চলতি বিপিএলে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আজকের (শুক্রবার) ম্যাচেও ফ্র্যাঞ্চাইজিটি দুর্বার রাজশাহীর কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচ হারের জন্য সিলেট অধিনায়ক আরিফুল হক সরাসরি বিদেশি ক্রিকেটারদের কাঁধে দোষ চাপিয়েছেন। তিনি বলেন, তারা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা। আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে (১৮৫) লক্ষ্য তাড়া করার মতো ছিল। কিন্তু বিদেশি ক্রিকেটাররা আমাদের পুরোপুরি সাপোর্ট করছে না। সবমিলিয়ে সাতটা ম্যাচ খেললাম, আমাদের দেশি ক্রিকেটাররাই পারফর্ম করেছে। আমাদের টপ অর্ডারে বেশিরভাগই বিদেশি ক্রিকেটার। তারা যদি সাপোর্ট না করে তাহলে ১৮০ কেন, আমরা ১৫০ রানও তাড়া করতে পারব না।’ দলে থাকা বিদেশি ক্রিকেটারদের…

Read More

আগামী সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে এ ব্যাপারে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। জবাবে তিনি বলেছেন, “কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই…

Read More

মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রী’সহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলবো, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই। এদিকে, রাতের মধ্যেই খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। বোর্ডে তারেক রহমান ও জোবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন। সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় বসবে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। তিনি জানান, বোর্ডে যুক্ত থাকবেন থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন । এ ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বোর্ডে থাকবেন। এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়া…

Read More

দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার তার নিজের মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন বলে এক নিবন্ধে লিখেছেন কলকাতাভিত্তিক সাংবাদিক মনদ্বীপা বেনার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে। তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর। এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের ওপর। যিনি ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। এই সাংবাদিক সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেটের ২০২৩…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সম্প্রতি বাংলাদেশে গিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি এসব কথা বলেন। প্রশ্নের জবাবে রণধীর জয়সয়াল আরও যোগ করেন, ‘এটাই আমাদের মনোভাব। বারবার তা জানানো হয়েছে। এই মনোভাব ইতিবাচক এবং এটাই বহাল থাকবে।’ ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দিল্লি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এ মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত…

Read More

গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সব বৈধতা দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে মন্তব্য গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যে দুঃশাসন, সেটা কার্যত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটি সংকটে ফেলেছিল। যার ফলে এই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। আর এসব কারণে অভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সব বৈধতা দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন রয়েছে। আজ শুক্রবার দুপুরে রংপুর গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, প্রাণ দিয়েছি। অথচ তারা মানুষ হত্যা করেছে। আর…

Read More

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এ দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনের সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনে এ প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়। প্রকাশনী উৎসবের স্টল পরিদর্শন শেষে নগর জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, অন্যান্য সংগঠনের থেকে শিবির একটি ব্যতিক্রমী ধরনের সংগঠন। আল্লাতালা মেহেরবানী যে আজকে শিবির এবং জামাত সম্পর্কে যে ধোঁয়াসা ছিল, যে মিথ্যাচার করা হয়েছিল, তা আজকে কেটে গেছে। শিবির জঙ্গিবাদ ও সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল। কোরআন হাদিসের বই কি জিহাদি, তাফসির কে জিহাদি বই বলা হত। জিহাদ…

Read More