Author: TMTV Desk

লাতিন আমেরিকান সাহিত্যকে বৈশ্বিক অঙ্গনে জনপ্রিয় করার অন্যতম রূপকার, নোবেলজয়ী পেরুভিয়ান ঔপন্যাসিক মারিও ভার্গাস য়োসা ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) ৮৯ বছর বয়সে পেরুর রাজধানী লিমায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। এই মৃত্যুর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের ‘গোল্ডেন জেনারেশন’ যুগের অবসান হল। বিবৃতিতে তারা লিখেছেন, ‘আত্মীয়, বন্ধু ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য পাঠককে তার প্রস্থান শোকার্ত করবে। তবে আমরা আশাবাদী, তার দীর্ঘ, দুঃসাহসিক ও সার্থক জীবনের কথা ভেবে তারা কিছুটা সান্ত্বনা পাবেন, যেমনটা আমরা পাচ্ছি।’ মধ্যবিত্ত পেরুভিয়ান পরিবারে জন্ম নেওয়া  ভার্গাস য়োসার সাহিত্যজীবন পঞ্চাশ বছরেরও বেশি সময়জুড়ে বিস্তৃত।…

Read More

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার (১৩ এপ্রিল) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব বলেন, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এসময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন। তবে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি। অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেন, এখানে সৌর-প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে। দু’দেশের মধ্যে…

Read More

শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন জায়গা থেকে অনেকেই ম্যাচের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে তখনও আশার প্রদীপ হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রিতু মণি। নিভু নিভু হয়ে জ্বলতে থাকা সেই রিতুতেই শেষ পর্যন্ত আলো খুঁজে পেলো বাংলাদেশ। তার অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (১৯) গলা কেটে হত্যা করেছে স্বামী সাকিব হোসেন (২৫)।  সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাকিব হোসেনকে আটক করেছে। পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় তুলে গলা কেটে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত লাকি বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে। নিহতের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান…

Read More

জিতের মতো তারকাকে কে না ভালোবাসেন। কে না তার অনুরাগী। অবাঙালি হয়েও বাংলায় বড় হয়েছেন এই তারকা। বাংলা সিনেমাকে দিয়েছেন একের পর এক হিট বাণিজ্যিক ছবি। তার ফ্যানবেজের সংখ্যাটাও ছোট নয়। সে কারণেই একবার প্রাণে বেঁচেছিলেন জিৎ। নিজের মুখেই শেয়ার করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। গ্রামে শো করতে গিয়েছিলেন নায়ক। প্রত্যন্ত গ্রাম। শো শেষ হয় অনেক রাতে। ফেরার পথে সঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন। পোশাক পরিবর্তন করেছিলেন তারা। হঠাৎই দেখেন দূর থেকে ধেয়ে আসছে একদল লোক। ১৫-১৬ জনের মতো হবে। সবার হাতে ধারালো অস্ত্র, ইট। জিতের গাড়ি ঘিরে ধরে তারা। ভয়ে কাঁপতে শুরু করেন সকলে। জিৎ বলেন,…

Read More

দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ এখনো রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে। সোমবার সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন। তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল…

Read More

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সায়মনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে…

Read More

দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।  বিমান বন্দরে পৌঁছে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। রাজনৈতিক ঐক্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে।’ এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী…

Read More

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে…

Read More

মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন। রোববার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। জানা যায়, সংঘর্ষের সময় রাজৈর বাজারের কমপক্ষে ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এছাড়াও এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও…

Read More