Author: TMTV Desk

স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।   আদালতে রিটের পক্ষ শুনানি করেন আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট দায়ের করেন। পরে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানিয়েছিলেন, বাংলাদেশের…

Read More

ইসলামের বিধান অনুযায়ী দেশ চলছে না বলেই খুন-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন জরুরি। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলটির এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ অনেক ধরনের শাসন দেখেছে। এখন প্রয়োজন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। বিগত সময়ে বিভিন্ন মতাদর্শের শাসনে দেশে শান্তি ফেরেনি। এখন সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এ সময় ইসলামের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে দুইটি জিনিস বিদায় করতে আমরা যুদ্ধ করছি। তা হচ্ছে দুর্নীতি ও দুঃশাসন।…

Read More

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হওয়া রিকশাচালক গোলাম হোসেন রকি (৪৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা গেছেন। তবে এ ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান। তিনি বলেন, ‘সংঘর্ষে এ রকম কেউ আহত হয়েছিল বলে আমার…

Read More

রাফাসান আলম; রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ সূখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, আমাদের…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, পবিত্র কুরআনের তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু মানব রচিত কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ শতভাগ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। মানব রচিত মতবাদ নিজেই নিজের সঙ্গে দ্বিমতে চলে যায়। আর কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তাই এই কুরআনের মাধ্যমেই বাংলাদেশের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শহীদ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে ২৫০ জন ছাত্রছাত্রীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। জাহিদুল ইসলাম বলেন, সত্যিকার অর্থে…

Read More

রাবি প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্ষকের প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্যারিস রোড সংলগ্ন ফাঁসির মঞ্চ তৈরী করে সেখানে প্রতিকী ফাঁসি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে। উক্ত কর্মসূচিতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজিফা আনজুম মিম বলেন, ধর্ষকের কঠিন বিচার, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমাদের ইন্টারিম সরকার ধর্ষকের বিচারে ১৮০ দিনের টালবাহানা করছে, ততদিনে বাংলাদেশে আরও হাজার হাজার ইস্যু চলে আসবে, এবং এটি ধামাচাপা…

Read More

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক বিষাণ ঘোষ নিষেধাজ্ঞার আবেদন করেন।  আবেদনে বলা হয়েছে, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এছাড়াও, বর্ণিত ব্যক্তির স্ত্রীর মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তি ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে জুলাই-৩৬ এর মতো সদা জাগ্রত থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হয়ে সৃজনশীল মানুষ গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহীতে আত্মপ্রকাশ ঘটেছে ‘জুলাই-৩৬’ পরিষদ নামের একটি নতুন সংগঠনের। সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদ জামাল কাদেরী ও সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল। সোমবার বিকেল সাড়ে ৪টার নগরীর অংশু বুক ক্যাফেতে রাজশাহীর সর্বস্তরের সুশীলদের সমন্বয়ে একটি ইফতার ও কমিটি সম্পর্কিত আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই-৩৬’ পরিষদ কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদের রয়েছেন ৭ জন। তারা হলেন- প্রফেসর শেখ…

Read More

পবিত্র রমজান মুমিন জীবনের পরম প্রাপ্তি। রহমত–বরকতে পরিপূর্ণ রমজান মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আছে। রমজান ইমানের পরিপূরক, রমজান তাকওয়ার সহায়ক, রমজান জান্নাতের সওগাত। ইসলামের প্রতিটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় রমজানের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই রমজানের শিক্ষা জীবনঘনিষ্ঠ ও জীবনব্যাপী। ইসলামের প্রাণশক্তি হলো ইমান। ইমানের ভিত্তি হলো ওহি। কোরআন মাজিদ রমজান মাসে শবে কদরে অবতীর্ণ হয়েছে। রমজানের সঙ্গে ইমানের সুদৃঢ় যোগসূত্র বিদ্যমান। ইমানের পরেই হলো নামাজ। রমজান মাস হলো নামাজের মাস। যেমন তারাবিহ বা প্রশান্তির বিশ্রামের নামাজ ও কিয়ামুল্লাইল বা রাত জাগরণের নামাজের পাশাপাশি রমজানে সাহ্‌রির বদৌলতে তাহাজ্জত নামাজ পড়া সহজ হয়; এশার নামাজ ও ফজরের নামাজ জামাতে পড়ার…

Read More

নতুন দলীয় নেতা হিসেবে স্থানীয় সময় রোববার কার্নিকে নির্বাচিত করে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। পরে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। যদিও নিয়ম অনুযায়ী দলীয় প্রধানই নতুন প্রধানমন্ত্রী হন। মার্ক কার্নি চার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান হন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন কার্নি। মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী-নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫…

Read More