বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে ১৯৯৬ সালে অভিনয়জীবন শুরু করেছিলেন রানী মুখার্জি। সিনেমাটির পরিচালক ছিলেন তার বাবা রাম মুখোপাধ্যায়। একই বছরে মুক্তি পেয়েছিল তার প্রথম বলিউড সিনেমা ‘রাজা কি আয়েগি বরাত’। এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। রানী মুখার্জির ঝুলিতে আছে ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘হে রাম’, ‘সাথিয়া’, ‘যুবা’, ‘পেহেলি’, ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘বীর জারা’, ‘হিচকি’, ‘তালাশ’, ‘মর্দানি’র মতো আলোচিত সিনেমা। অভিনয়জীবনের ৩০ বছরে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। তবে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার সেই পুরস্কারও পেতে যাচ্ছেন তিনি। জাতীয় পুরস্কার যেকোনো শিল্পীর জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাই জাতীয় পুরস্কার জয়ের খবরে ভীষণই…
Author: TMTV Desk
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, স্বাধীনতার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে। উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে। পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা…
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার পাশাপাশি এর ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কিত একটি সেমিনারে তিনি বলেন, “যাদের চোখে সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার ধরা পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো দিকগুলোও দেখতে হবে।” ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সমালোচনায় তার আপত্তি নেই, কারণ এর মাধ্যমে ভুল সংশোধন করা সম্ভব। তবে তিনি অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান যেন তারা কেবল ভুলগুলোই তুলে না ধরে, বরং সরকারের ভালো কাজগুলোর প্রতিও নজর দেন। এই সেমিনারে তিনি ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন…
‘নতুন বাংলাদেশ’ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দলের বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে। এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহীদ ভাই-বোনেরা। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম, আমরা…
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মুখের আকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন। এরপর তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। রোববার (৩ আগস্ট) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পরবর্তী সাক্ষ্যের জন্য সোমবার (৪ আগস্ট) দিন রেখেছেন। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তারপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন সূচনা বক্তব্যের আগে আদালতে প্রথমে বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো.…
জুলাই আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই…
ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। য়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তার ইসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন যে, রোববার ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিলেন। তিনি বলেন, মাত্রা ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় তারা…
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না,…
পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে ইরান ও সৌদি আরব দশকের পর দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে পরিচিত। তবে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির পর দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন মোড়ে পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতেও এই নতুন সম্পর্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, যা আঞ্চলিক ভারসাম্য ও মুসলিম বিশ্বের ঐক্যে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই রূপান্তরের পেছনে রয়েছে ইতিহাস, ভূরাজনীতি, আন্তর্জাতিক চাপ ও সর্বশেষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উভয় দেশের অভিন্ন অবস্থান। ইরান-সৌদি সম্পর্ক: রেজা শাহ’র যুগে সহযোগিতা ইরান-সৌদি দ্বন্দ্বের মূল শিকড় নিহিত রয়েছে ধর্মীয়, রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতায়। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইসলামি প্রজাতান্ত্রিক…
২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) এনবিআর এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, করদাতাদের www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। তবে চারটি শ্রেণির করদাতাকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। তারা হলেন- ১) ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা ২) শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে) ৩) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ৪) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট…

