Author: TMTV Desk

ভারতের তামিল সিনেমার অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। কয়েক মাস আগে বিয়ের ঘোষণা দেন এই অভিনেতা।একই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সাই ধনশিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা। গত ১৯ মে অডিও ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশাল। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সাই ধনশিকাও। সেখানেই বিয়ের ঘোষণা দেন এই যুগল। পাশাপাশি জানান, আগামী ২৯ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।   শুক্রবার (২৯ আগস্ট) বিশালের জন্মদিন। বিশেষ দিনে অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী, বাগদান সেরেছেন বিশাল-ধনশিকা। সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানান বিশাল। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) বাগদান অনুষ্ঠানের বেশ কটি ছবি শেয়ার করেছেন বিশাল। এসব ছবির ক্যাপশনে এই…

Read More

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আবারও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। অল্প সময়ে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে একসঙ্গে রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে পানির তীব্রতা ক্রমেই বাড়ছে। কেদারনাথ উপত্যকায় পানির স্রোতে একটি সেতু ভেসে গেছে। ছোট ছোট নালার পানি ঢুকছে লোকালয়ে। ডুবে গেছে জেলার হনুমান মন্দিরটিও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগের বাসুকেদার এবং চামোলির দেবল এলাকা। ওই এলাকায় নদীর স্রোতে ভেসে গেছেন এক দম্পতি, যাদের এখনো কোনো…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) ছুটি ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে সাধারণ ছুটি নির্ধারিত তারিখ ৫ সেপ্টেম্বর শুক্রবারের পরিবর্তে ৬ সেপ্টেম্বর শনিবার পুনর্নির্ধারণ করা হলো। সে হিসেবে পুনর্নির্ধারণের পরও ঈদে মিলাদুন্নবী (স.) ছুটি শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেই যাচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে ঈদে মিলাদুন্নবীর (স.) ছুটি পুনর্নির্ধারণ করলো সরকার। আগে ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (স.) ধরে ছুটির নির্ধারণ করা হয়েছিল। কিন্তু…

Read More

অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের ড্র। গতবার থেকে চালু হওয়া লিগ ফরম্যাটে অংশ নেবে যথারীতি ৩৬টি দল। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। এবারও তারা লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে। এদিকে এশিয়া অঞ্চলের টিভি দর্শকদের কথা মাথায় রেখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে এবারের মৌসুমের। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে নতুন আঙ্গিকের ৩৬ দলের ড্র। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। ড্র অনুষ্ঠানে পট উত্তোলনে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং সুপারকম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি…

Read More

মুন্সিগঞ্জে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ও তল্লাশি চলমান রয়েছে। এর মধ্যেই উপজেলার বড়ইকান্দি গ্রামে এক সৌদিপ্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত নিজাম উদ্দিন মিয়াজীর বাড়িতে প্রবেশ করে। তারা কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। সে সময় প্রবাসীর স্ত্রী নারগিস আক্তার ও তার তিন সন্তান বাড়িতে ছিলেন। নারগিস আক্তার জানান, ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা পরিবারের সদস্যদের মারধর করে আলমারি ও ওয়ার্ডরোব…

Read More

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান,…

Read More

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  বুধবার (২৭ আগস্ট) রাতে চীন সফর শেষে দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান।  বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘চীন সফরে সেনাবাহিনী প্রধান People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর…

Read More

অসহায় হিসেবে মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে ১০ কাঠা করে তিনটি প্লট নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪’র বিচারক মো. রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা জানান মামলার তিন সাক্ষী। এদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (এস্টেট ও ভূমি) মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে গত ১৩ অগাস্ট এই তিন মামলার তিন বাদী সাক্ষ্য দেন। দুদক প্রসিকিউটর খান মো.…

Read More

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে তিনি হাসপাতালে আসেন। এর আগে গুলশানে চেয়ারপারসনের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যায় রওনা হন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে। সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

Read More

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ক) ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। খ) টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্তকরণ। গ) বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন অব্যাহত থাকবে। এছাড়া বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচির পর জাতীয় সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান…

Read More