Author: TMTV Desk

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে অবশ্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলবিসেলেস্তেরা। গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্কালোনি। সেখান থেকে দু’জনকে বাদ দিয়ে আলবিসেলেস্তেরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ম্যানুয়েল লোপেজ শেষ পর্যন্ত এই স্কোয়াডেও আছেন। এর আগে প্রাথমিক স্কোয়াডে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও…

Read More

সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। পরিচালকেরা শিডিউল নিতে তার পেছনে লম্বা লাইন দিয়েছেন। কাউকেই ফেরাচ্ছেন না তিনি। রাত-দিন এফডিসিতে শুটিং, ডাবিংসহ কত কাজ তার। এমন ব্যস্ত নায়িকার চরিত্রে ২০১৬ সালে ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এ অভিনয় করছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এই অভিনেত্রীর এখনও করা হয়নি সিনেমায় অভিনয়। যদিও ১৬ বছর আগে ২০০৯ সালে ‘মনপুরা’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল সাদিয়া জাহান প্রভার। তবে ১৬ বছর পর অবশেষে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানের সিনেমা ‘দুই পয়সার মানুষ’-এ দেখা যাবে তাকে। ঝুমুর বলেন, এর মধ্যে আমরা সিনেমার প্রথম লট শুটিং করেছি। প্রস্তুতি চলছে দ্বিতীয় লটের। ঠিক…

Read More

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে মহাসমাবেশ আগামী শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা করা যাবে না। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিএনপির সাংগঠনিক…

Read More

দেশের সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরিণতি উল্লেখ করে নির্বাচন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে। আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তরে রয়েছেন। দুঃখজনক! এ পরিস্থিতির জন্য কে দায়ী, গভীর বিশ্লেষণের দরকার।” মাছউদ আশা প্রকাশ করেন যে, একসময় এই পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ এবং গবেষণা হবে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নিজের দায়িত্বটাকে আইনানুগভাবে করতে হবে। কারও দিকে না তাকিয়ে আইন মেনে কাজ করতে হবে; সংবিধান ও আইন…

Read More

জেলা-উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মত হতে যাওয়া আঞ্চলিক টি- টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন শেষে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ৮ সেপ্টেম্বর ও ফাইনাল ৯ সেপ্টেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথমটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় আর দ্বিতীয়টি দেড়টায়।…

Read More

অনুষ্ঠিত হলো দৌঁড় প্রতিযোগিতা ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর হাতিরঝিলে দৌঁড়ে অংশ নেন প্রায় ২ হাজার দৌড়বিদ। তিন ক্যাটাগরিতে দৌঁড়ান বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। গরমকে উপেক্ষা করে দৌঁড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌঁড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। আয়োজকরা জানান, এটিই তাদের প্রথম মেগা ইভেন্ট। সফলভাবে সম্পন্ন করায় তারা খুশি। তবে সামনের দিনেও এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ‘রানরাইজ নেশন ফিফটিন-কে ২০২৫’ দৌঁড় প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিভিন্ন পদের জন্য মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চূড়ান্ত তালিকায় ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নেন, এবং অসঙ্গতির কারণে আরও ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অধ্যাপক রাশিদুল আলম আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে এবং এই ঘোষণার মাধ্যমে…

Read More

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।দখলদাররা সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করে। সেখানেই বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া। অপর সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার আরও কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারিয়েছেন। গতকাল ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানায়, হুতি বিদ্রোহীদের সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তাদের প্রধানমন্ত্রীর ওপর আলাদা করে হামলা চালানো হয়েছে— এমনটা ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক…

Read More

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আমি আশা করি, তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে এসেছে। সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ করছে, এটি খুবই ভালো পদক্ষেপ। ’ তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী এসব সংস্কারের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয় বরং সারা বিশ্বের যে কোনো দেশের অগ্রগতির জন্যই একটি লিটমাস টেস্ট হিসেবে বিবেচিত হবে। ’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য…

Read More

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া (২৮ আগস্ট) বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক। তিনি আরও উল্লেখ করেন যে, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান…

Read More